ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
সবুজ পত্র

লালমাইয়ে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য ও ভেজাল পণ্য বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারের এইচ প্লাজা মার্কেটের ‘রূপমা স্টোর’ নামে একটি দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য, ভেজাল টেস্টিং সল্ট ও আইস ললি বিক্রির দায়ে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টায় এ অভিযান পরিচালনা করেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রূপমা স্টোরের মালিক উত্তম ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং দোকান থেকে ক্ষতিকারক ও মেয়াদোত্তীর্ণ মালামাল জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকালে প্রাণ কোম্পানির স্থানীয় মার্কেটিং অফিসার এবং লালমাই থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের আকস্মিক অভিযান অব্যাহত থাকবে। তবে এই অভিযানের মূল লক্ষ্য ব্যবসায়ীদের হয়রানি করা নয়; বরং বাজারে ব্যবসায়িক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ভোক্তা ও ব্যবসায়ী উভয়ের মধ্যে সচেতনতা তৈরি করা।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

লালমাইয়ে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য ও ভেজাল পণ্য বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারের এইচ প্লাজা মার্কেটের ‘রূপমা স্টোর’ নামে একটি দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য, ভেজাল টেস্টিং সল্ট ও আইস ললি বিক্রির দায়ে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টায় এ অভিযান পরিচালনা করেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রূপমা স্টোরের মালিক উত্তম ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং দোকান থেকে ক্ষতিকারক ও মেয়াদোত্তীর্ণ মালামাল জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকালে প্রাণ কোম্পানির স্থানীয় মার্কেটিং অফিসার এবং লালমাই থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের আকস্মিক অভিযান অব্যাহত থাকবে। তবে এই অভিযানের মূল লক্ষ্য ব্যবসায়ীদের হয়রানি করা নয়; বরং বাজারে ব্যবসায়িক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ভোক্তা ও ব্যবসায়ী উভয়ের মধ্যে সচেতনতা তৈরি করা।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত