কুমিল্লা–নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা বাজার এলাকায় মঙ্গলবার (সকাল ৭টার দিকে) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক নারী নি'হত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, একটি হিমাচল পরিবহনের বাস ওই নারীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তাঁদের দাবি, বাসটির চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে যাওয়ায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত নারীর পরিচয় সম্পর্কে স্থানীয়রা জানান, তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খানাতুয়া গ্রামের বাসিন্দা এবং ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার আবু জাফরের স্ত্রী।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ শুরু করে।
দুর্ঘটনার সঠিক কারণ এবং বাসটি জব্দ বা চালককে আটক করা হয়েছে কি না—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন