ঢাকা    সোমবার, ০১ জুন ২০২৬
সবুজ পত্র

সড়ক দূর্ঘটনা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের যুবক নিহত

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার যুবক নুর আলম (৪৫) নিহত হয়েছে। একই দুর্ঘটনায় তার সঙ্গী জেলার চৌদ্দগ্রাম উপজেলার ইদ্রিস মিয়াও নিহত হয়। শুক্রবার (১৫ মে) সৌদি আরবের জেদ্দায় এ দুর্ঘটনা ঘটে।নুর আলম নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাসুদাই গ্রামের মরহুম খলিল সওদাগরের ছেলে। তার মাতা, স্ত্রী ও দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।পারিবারিক সূত্রে জানা যায়, নুর আলম সৌদি আরবের রিয়াদে ব্যবসায় করতেন। শুক্রবার মালামাল ক্রয়ের জন্য তিনি জেদ্দায় যান। মালামাল কিনে আবার রিয়াদে ফেরার পথে আফিফ নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। এ সময় তার সঙ্গী জেলার চৌদ্দগ্রামের ইদ্রিস মিয়াও মারা গেছে।সৌদি আরবে অবস্থানরত প্রবাসী ও নিহত নুর আলমের ভাগিনা মনির হোসেন জানান, দুইটি গাড়ির সংঘর্ষে তার মামা নুর আলম ও তার সঙ্গী চৌদ্দগ্রাম উপজেলার ইদ্রিস মিয়া এবং একজন সৌদি নাগরিক মারা যায়। গাড়ির চালকের অবস্থাও আশঙ্কাজনক বলে তিনি জানান। প্রবাসী নুর আলমের মৃত্যুর সংবাদে তার পরিবারসহ এলাকার সর্বত্র চলছে শোকের মাতম। নিহতের স্ত্রী সুমি আক্তার দ্রুত তার স্বামীকে দেশে ফিরে আনার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রবাসী পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগীতা দেওয়া হবে।’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের যুবক নিহত