ঢাকা    বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সবুজ পত্র

নাঙ্গলকোটে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ৫,৫২৪ লিটার তেল জব্দ, ব্যবসায়ী আটক

কুমিল্লার নাঙ্গলকোটে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ করেছে প্রশাসন। এ সময় আব্দুল জলিল নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের হাসানপুর বাজারে অবস্থিত মেসার্স জলিল এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, কুমিল্লা জেলা এনএসআই কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমার নেতৃত্বে, নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং সেনাবাহিনীর সদস্যদের যৌথ অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে প্রায় ৫ হাজার ৫০০ লিটার ডিজেল ও ২৪ লিটার কেরোসিনসহ মোট ৫ হাজার ৫২৪ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক আব্দুল জলিলকে আটক করা হয়। পরে তাকে আইনানুগ প্রক্রিয়ায় পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

নাঙ্গলকোটে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ৫,৫২৪ লিটার তেল জব্দ, ব্যবসায়ী আটক

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

কুমিল্লার নাঙ্গলকোটে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ করেছে প্রশাসন। এ সময় আব্দুল জলিল নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের হাসানপুর বাজারে অবস্থিত মেসার্স জলিল এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, কুমিল্লা জেলা এনএসআই কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমার নেতৃত্বে, নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং সেনাবাহিনীর সদস্যদের যৌথ অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে প্রায় ৫ হাজার ৫০০ লিটার ডিজেল ও ২৪ লিটার কেরোসিনসহ মোট ৫ হাজার ৫২৪ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক আব্দুল জলিলকে আটক করা হয়। পরে তাকে আইনানুগ প্রক্রিয়ায় পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত