ঢাকা    বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সবুজ পত্র

মুন্সীরহাট ক্লিনিক ও ল্যাবএইড কুমিল্লার মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ক্লিনিক ও ল্যাবএইড কুমিল্লা শাখার মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে ভবিষ্যতে রোগীদের উন্নত, আধুনিক ও সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মুন্সীরহাট ক্লিনিকের পক্ষে স্বাক্ষর করেন ক্লিনিকের পরিচালক (প্রশাসন) ডা. আহসান হাবিব ভূঁইয়া এবং ল্যাবএইড কুমিল্লা শাখার পক্ষে স্বাক্ষর করেন ইনচার্জ শাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীরহাট ক্লিনিকের সম্মানিত পরিচালক ডা. শাহিন উদ্দিনসহ ল্যাবএইড কুমিল্লা শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, এই চুক্তির মাধ্যমে রোগীদের জন্য উন্নতমানের ডায়াগনস্টিক, চিকিৎসা সেবা ও রেফারেল ব্যবস্থাপনায় সমন্বিত সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। এতে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

মুন্সীরহাট ক্লিনিক ও ল্যাবএইড কুমিল্লার মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ক্লিনিক ও ল্যাবএইড কুমিল্লা শাখার মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে ভবিষ্যতে রোগীদের উন্নত, আধুনিক ও সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মুন্সীরহাট ক্লিনিকের পক্ষে স্বাক্ষর করেন ক্লিনিকের পরিচালক (প্রশাসন) ডা. আহসান হাবিব ভূঁইয়া এবং ল্যাবএইড কুমিল্লা শাখার পক্ষে স্বাক্ষর করেন ইনচার্জ শাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীরহাট ক্লিনিকের সম্মানিত পরিচালক ডা. শাহিন উদ্দিনসহ ল্যাবএইড কুমিল্লা শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, এই চুক্তির মাধ্যমে রোগীদের জন্য উন্নতমানের ডায়াগনস্টিক, চিকিৎসা সেবা ও রেফারেল ব্যবস্থাপনায় সমন্বিত সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। এতে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত