কুমিল্লার লাকসাম উপজেলায় পুকুরে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে উপজেলার দৌলতগঞ্জ এতিমখানা মাদ্রাসার সামনের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, লাকসাম উপজেলার গন্ডামারা এলাকার পাশাপাশি বাড়ির দুই শিশু খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। দুপুর ১২টা ২০ মিনিটের দিকে এতিমখানা মাদ্রাসার এক শিক্ষক অজু করতে এসে পানিতে তাদের ভাসতে দেখেন। পরে হইচই পড়ে গেলে বিষয়টি নিহতদের পরিবারকে জানানো হয়।
পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
নিহত শিশুদের মধ্যে একজন আরাফাত (৫) ও অপরজন ইয়াসিন (৭)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন