কুমিল্লার নাঙ্গলকোটে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করেছে মৌকরা ইউনিয়ন পরিষদ। মঙ্গলবার সকাল ৭টা থেকে শুরু করে বিকাল ৩টা পর্যন্ত পরিষদ প্রাঙ্গণে এই চাল বিতরণ করা হয়। মৌকরা ইউনিয়নের সকল গ্রামের প্রায় ২১শ ১৯ দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এই চাল নেয়ার জন্য সারি বদ্ধভাবে দাঁড়িয়ে কার্ড জমা দিয়ে চাল সংগ্রহ করে নেন দুস্থ পরিবারের লোকজন। সুবিধাভোগীরা ভিজিএফের চাল পেয়ে খুশি মনে বাড়ী ফিরেছেন। মৌকরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল হাসান মজুমদারের সভাপতিত্বে বিতরণী কার্যক্রম উদ্বোধন করা হয়।
মৌকরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমাছের পরিচালনায় চাল বিতরণকালে উপস্থিত ছিলেন, ট্র্যাগ অফিসার ইসমাঈল হোসেন, উপজেলা বিএনপির ত্রান ও পুর্নবাসন সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা কাওছার আহমেদ, ইয়াছিন, যুবনেতা জসিম উদ্দিন, আনিসুর রহমান ও নিজাম উদ্দিনসহ ইউপি মেম্বার ও মহিলা মেম্বারগণ উপস্থিত ছিলেন।

সোমবার, ০১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন