ঢাকা    মঙ্গলবার, ০২ জুন ২০২৬
সবুজ পত্র

নাঙ্গলকোট পৌর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে রাস্তা পার হতে গিয়ে মোটর সাইকেলের ধাক্কায় আবুল হাসেম (৬৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে নাঙ্গলকোট-লাকসাম সড়কের নাঙ্গলকোট পৌরসভার ছোট বটতলা দারুননাজাত মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হাসেম পৌরসভার নাঙ্গলকোট উত্তর পূর্ব পাড়ার মরহুম ইতিম আলীর ছেলে। দূর্ঘটনায় মোটর সাইকেল চালক সঞ্জয় চন্দ্র শীলও গুরুতর আহত হয়েছেন। তিনি মক্রবপুর এলাকার সোহাদব চন্দ্র শীলের ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে চালক সঞ্জয় চন্দ্র শীল মোটরসাইকেল নিয়ে নাঙ্গলকোট পৌর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় আবুল হাসেম রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

‎নিহতের ছেলে নিজাম উদ্দিন (২১) জানান, তার বাবা নাঙ্গলকোট-লাকসাম সড়কের পাশে শাহজালাল নার্সারিতে শ্রমিকের কাজ করতে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। বেলা সাড়ে ১১টার দিকে সরকারি হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে বাদ আসর মরহুম কে নাঙ্গলকোট উত্তর পাড়া নিজ বাড়ি সংলগ্ন এম রহমান বড় মাস্টার বাড়ি পাঞ্জেগানা  মসজিদ সংলগ্ন স্থানে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

‎নাঙ্গলকোট থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

নাঙ্গলকোট পৌর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

কুমিল্লার নাঙ্গলকোটে রাস্তা পার হতে গিয়ে মোটর সাইকেলের ধাক্কায় আবুল হাসেম (৬৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে নাঙ্গলকোট-লাকসাম সড়কের নাঙ্গলকোট পৌরসভার ছোট বটতলা দারুননাজাত মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হাসেম পৌরসভার নাঙ্গলকোট উত্তর পূর্ব পাড়ার মরহুম ইতিম আলীর ছেলে। দূর্ঘটনায় মোটর সাইকেল চালক সঞ্জয় চন্দ্র শীলও গুরুতর আহত হয়েছেন। তিনি মক্রবপুর এলাকার সোহাদব চন্দ্র শীলের ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে চালক সঞ্জয় চন্দ্র শীল মোটরসাইকেল নিয়ে নাঙ্গলকোট পৌর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় আবুল হাসেম রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

‎নিহতের ছেলে নিজাম উদ্দিন (২১) জানান, তার বাবা নাঙ্গলকোট-লাকসাম সড়কের পাশে শাহজালাল নার্সারিতে শ্রমিকের কাজ করতে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। বেলা সাড়ে ১১টার দিকে সরকারি হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে বাদ আসর মরহুম কে নাঙ্গলকোট উত্তর পাড়া নিজ বাড়ি সংলগ্ন এম রহমান বড় মাস্টার বাড়ি পাঞ্জেগানা  মসজিদ সংলগ্ন স্থানে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

‎নাঙ্গলকোট থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত