সম্প্রতি অটোরিকশার ধাক্কায় লাকসামে শাহাদাত হোসেন স্বাধীন নামে মোটরসাইকেল আরোহী এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এবং লাকসামে গত একবছরে মিশুক অটোরিক্সার বেপরোয়া গতির কারনে বিভিন্নজনের মৃত্যু ও মিশুক অটোরিক্সা অপসারণের ৫ দফা দাবি উত্থাপন করে লাকসামে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ নামে একটি সংগঠন। ২১ নভেম্বর (শুক্রবার) বাদ জুমা লাকসাম দৌলতগঞ্জ রেলওয়ে জামে মসজিদ সংলগ্ন লাকসাম-নোয়াখালী পুরাতন সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন, লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৮ ব্যাচের সাবেক শিক্ষার্থী, লাকসামের সচেতন নাগরিকবৃন্দ। মানববন্ধন কর্মসূচিতে মিশুক দ্বারা সংঘটিত বিভিন্ন দূর্ঘটনায় আহত এবং নিহতদের পরিবারের সদস্যরাও বক্তব্য রাখেন। বক্তারা ৫ দফা দাবির সাথে সংহতি প্রকাশ করে অবিলম্বে তা কার্যকর করার জন্য উপজেলা এবং পৌরসভা প্রশাসনের দায়িত্বশীলদের কাছে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে সচেতন নাগরিক সমাজ।
এসময়, ছাত্র নেতারা জানান, আগামী ৭ দিনের মধ্যে ৫ দফার বাস্তবায়ন দৃশ্যমান না হলে সেটা বড় আন্দোলনে রুপ নিবে এবং এ ব্যাপারে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানান তারা।
মানববন্ধনে ছাত্র নেতা মেজবাহ উদ্দিন সিয়াম ৫ দফা দাবি উপস্থাপন করে বলেন, সাধারণ মানুষ নিরাপদ ভাবে বেঁচে থাকার জন্য যৌক্তিক এই দাবিগুলো যেন প্রশাসন অতিদ্রুত সময়ের মধ্েয কার্যকর করেন। পরে তিনি নিহত শাহাদাত হোসেন স্বাধীনসহ দুর্ঘটনায় নিহত ও আহত সকলের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন