ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সবুজ পত্র

যমুনা টেলিভিশনের সাংবাদিক খোকনকে মেরে লা'শ গুম করার হু'ম'কি দিল বিএনপির প্রার্থীর মিডিয়া সেল

কুমিল্লা ১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া মিডিয়া সেলের বিরুদ্ধে কুমিল্লায় কর্মরত যমুনা টেলিভিশনের সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকনকে হ'ত্যা করে লা'শ গুম করার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (১৮ নভেম্বর) ভুক্তভোগী সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকন কুমিল্লার নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে সাংবাদিক খোকন উল্লেখ করেন, গত রোববার (১৭ নভেম্বর) কুমিল্লা ১০ আসনে মনোনয়ন বঞ্চিতদের নিয়ে যমুনা টেলিভিশনে সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে গফুর ভূঁইয়া মিডিয়া সেল, ওমর ফারুক, ইশরাত জাহান নামের ফেসবুক পেজ ও আইডি থেকে তাকে প্রা'ণ'নাশের হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া এসব ফেসবুক আইডি থেকে তার ফটোকার্ড ব্যবহার করে এবং যমুনা টেলিভিশনের লোগো দিয়ে নানা রকম মানহানি করা হচ্ছে। পাশাপাশি অজ্ঞাত ব্যক্তিরা তার মোবাইল নম্বরে ফোন করে হ'ত্যা করে লা'শ গুম করার হু'ম'কিও দিচ্ছেন।

সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকন বলেন, কুমিল্লা ১০ আসনে মনোনয়ন বঞ্চিতদের নিয়ে যমুনা টেলিভিশনে সংবাদ প্রকাশের জেরে আমাকে বিভিন্নভাবে  হু'ম'কি দেওয়া হচ্ছে। আমি প্রা'ণ'নাশের শঙ্কায় রয়েছি। এজন্য থানায় লিখিত অভিযোগ করেছি।

এ বিষয়ে জানতে কুমিল্লা ১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূইয়ার মোবাইলে ফোন করা হলেও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক ঢাকা পোস্টকে বলেন, সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকন বাদি হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : হুমকি

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

যমুনা টেলিভিশনের সাংবাদিক খোকনকে মেরে লা'শ গুম করার হু'ম'কি দিল বিএনপির প্রার্থীর মিডিয়া সেল

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৫

featured Image

কুমিল্লা ১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া মিডিয়া সেলের বিরুদ্ধে কুমিল্লায় কর্মরত যমুনা টেলিভিশনের সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকনকে হ'ত্যা করে লা'শ গুম করার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (১৮ নভেম্বর) ভুক্তভোগী সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকন কুমিল্লার নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে সাংবাদিক খোকন উল্লেখ করেন, গত রোববার (১৭ নভেম্বর) কুমিল্লা ১০ আসনে মনোনয়ন বঞ্চিতদের নিয়ে যমুনা টেলিভিশনে সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে গফুর ভূঁইয়া মিডিয়া সেল, ওমর ফারুক, ইশরাত জাহান নামের ফেসবুক পেজ ও আইডি থেকে তাকে প্রা'ণ'নাশের হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া এসব ফেসবুক আইডি থেকে তার ফটোকার্ড ব্যবহার করে এবং যমুনা টেলিভিশনের লোগো দিয়ে নানা রকম মানহানি করা হচ্ছে। পাশাপাশি অজ্ঞাত ব্যক্তিরা তার মোবাইল নম্বরে ফোন করে হ'ত্যা করে লা'শ গুম করার হু'ম'কিও দিচ্ছেন।

সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকন বলেন, কুমিল্লা ১০ আসনে মনোনয়ন বঞ্চিতদের নিয়ে যমুনা টেলিভিশনে সংবাদ প্রকাশের জেরে আমাকে বিভিন্নভাবে  হু'ম'কি দেওয়া হচ্ছে। আমি প্রা'ণ'নাশের শঙ্কায় রয়েছি। এজন্য থানায় লিখিত অভিযোগ করেছি।

এ বিষয়ে জানতে কুমিল্লা ১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূইয়ার মোবাইলে ফোন করা হলেও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক ঢাকা পোস্টকে বলেন, সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকন বাদি হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত