ঢাকা    সোমবার, ০১ জুন ২০২৬
সবুজ পত্র

লাকসামে যৌথ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লার লাকসামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ও ১৬ হাজার ২৮০ টাকা উদ্ধার করা হয়। শনিবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে লাকসাম বাইপাস এলাকায় লাকসাম আর্মি ক্যাম্পের সদস্যরা স্থানীয় সূত্রের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে মিশু টেলিকম নামের দোকান থেকে মাদক ব্যবসায়ী জানে আলম ও দোকানের মালিক মিশুকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবা ও নগদ অর্থসহ লাকসাম থানায় হস্তান্তর করা হয়। অভিযানটি রাত ১০টা ৪০ মিনিটে সমাপ্ত হয় বলে নিশ্চিত করেছেন লাকসাম আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর তাহসিন।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

সোমবার, ০১ জুন ২০২৬

লাকসামে যৌথ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৫

featured Image

কুমিল্লার লাকসামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ও ১৬ হাজার ২৮০ টাকা উদ্ধার করা হয়। শনিবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে লাকসাম বাইপাস এলাকায় লাকসাম আর্মি ক্যাম্পের সদস্যরা স্থানীয় সূত্রের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে মিশু টেলিকম নামের দোকান থেকে মাদক ব্যবসায়ী জানে আলম ও দোকানের মালিক মিশুকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবা ও নগদ অর্থসহ লাকসাম থানায় হস্তান্তর করা হয়। অভিযানটি রাত ১০টা ৪০ মিনিটে সমাপ্ত হয় বলে নিশ্চিত করেছেন লাকসাম আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর তাহসিন।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত