ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সবুজ পত্র

কুমিল্লায় ধর্ষন ও অপহরণ মামলার আসামি শামীম গ্রেফতার!

লাকসামে আলোচিত ধর্ষণ, গর্ভপাত ও অপহরণ মামলার প্রধান আসামি সুফিয়ান মজুমদার শামীমকে (২২) গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) সকালে তাকে কুমিল্লা আদালতে পাঠায় লাকসাম থানা পুলিশ।

১৮ অক্টোবর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ মডেল থানাধীন থেকে অভিযান চালিয়ে শামীমকে গ্রেফতার করে এসআরবি।

এর আগে গত ২ জুলাই (বুধবার) ভোরে বিশেষ অভিযান চালিয়ে মামলার আরেক আসামি আলামিনকে (২১) গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে পুলিশ জানায়, গত ২৬ ফেব্রুয়ারি ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করা হয়। অভিযোগ রয়েছে, অপহরণের পর তাকে জোরপূর্বক ধর্ষণ, শারীরিক নির্যাতন, অবৈধ গর্ভপাত এবং মাদক সেবনে বাধ্য করা হয়। পরে ১০ এপ্রিল প্রথমবার ভিকটিমকে উদ্ধার করা হলেও চিকিৎসাধীন অবস্থায় ২০ এপ্রিল পুনরায় তাকে অপহরণ করা হয়। পরবর্তীতে ২৩ জুন দ্বিতীয়বার ভিকটিমকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৪ জুন লাকসাম থানায় মামলা (জিআর-২১) দায়ের করা হয়। 

মামলায় প্রধান অভিযুক্ত হলেন- সুফিয়ান মজুমদার প্রকাশ শামিম (২২), পিতা: শাহাজাহান মজুমদার, পশ্চিমগাঁও। অন্যান্য অভিযুক্তদের মধ্যে রয়েছে- আলামিন (২১), পিতা: ওবায়দুল হক, গোবিন্দপুর; শাহাজাহান (৫৫), পিতা: মৃত সিদ্দিক মজুমদার, পশ্চিমগাঁও; এছাড়া অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন্নাহার লাইলী বলেন, “মামলার প্রধান আসামি শামীমকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে ২ নম্বর আসামি আলামিনকেও গ্রেপ্তার করা হয়েছে।”

মামলার বাদী ফারহানা মাহমুদা ঝর্ণা বলেন, “মেয়ের ন্যায়বিচারের জন্য অপেক্ষা করছি। আমি আইজিপি, ডিআইজি (চট্টগ্রাম রেঞ্জ) ও কুমিল্লার পুলিশ সুপারের কাছে বিষয়টি অবহিত করি। এরপর পুলিশ সদর দপ্তর থেকেও যোগাযোগ করা হয়েছে। আমি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করছি।"

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

কুমিল্লায় ধর্ষন ও অপহরণ মামলার আসামি শামীম গ্রেফতার!

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত