ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সবুজ পত্র

মনোহরগঞ্জের মৈশাতুয়ায় দিনভর নির্বাচনী গণসংযোগ আব্দুল কাদেরের

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কুমিল্লার মনোহরগঞ্জের ৬ নম্বর মৈশাতুয়া ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী আমেজ। প্রচার-প্রচারণার অংশ হিসেবে দিনভর গণসংযোগ, উঠান বৈঠক এবং দলীয় প্রয়াত নেতাকর্মীদের কবর জিয়ারত ও পরিবার-পরিজনের সঙ্গে কুশল বিনিময় করেছেন বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের চৌধুরী বিএসসি।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিবিড় গণসংযোগ চালান তিনি। দিনব্যাপী এই প্রচারণায় প্রার্থী কাদের চৌধুরী ইউনিয়নের ইসলামপুর, গজরাপাড়া, মৈশাতুয়া ও হাজীপুরা গ্রামের সর্বস্তরের মানুষের দুয়ারে দুয়ারে যান। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

প্রচারণাকালে সাধারণ মানুষের উদ্দেশ্যে আবদুল কাদের চৌধুরী বিএসসি বলেন, মৈশাতুয়া ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সুশাসিত এলাকা হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের সেবক হিসেবে পাশে থেকে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চাই।

গণসংযোগ চলাকালে তাঁর সঙ্গে ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক দপ্তর সম্পাদক সফিকুর রহমান সফিক, মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, বিএনপি নেতা আমির হোসেন মিন্টু ও নাজির আহমেদ। এছাড়া স্থানীয় নির্বাচনী মাঠে তাঁর সঙ্গে যুক্ত হন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সোবহান মেম্বারসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

গণসংযোগকালে নেতৃবৃন্দ আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল কাদের চৌধুরীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় ভোটারদের মাঝেও এ সময় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মনোহরগঞ্জের মৈশাতুয়ায় দিনভর নির্বাচনী গণসংযোগ আব্দুল কাদেরের

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত