ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
সবুজ পত্র

কুমিল্লায় বিজ্ঞান বিতর্কে শ্রেষ্ঠ বক্তা তাজরিদা মুশাররাত

‎বিতর্কের মঞ্চে যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় সবাইকে মুগ্ধ করে শ্রেষ্ঠ বক্তার পুরস্কার অর্জন করেছে তাজরিদা মুশাররাত। কুমিল্লায় অনুষ্ঠিত ১২তম বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন দলের দলনেতা হিসেবে এ স্বীকৃতি পেয়েছে সে।

‎তাজরিদা মুশাররাত কুমিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। প্রতিযোগিতায় তার দল চ্যাম্পিয়ন এবং কুমিল্লা মডার্ণ হাইস্কুল রানারআপ হয়েছে।

‎দিনব্যাপী আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় কুমিল্লার আটটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। দুটি ভেন্যুতে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিভিন্ন পর্বে যুক্তি উপস্থাপন, তথ্যনির্ভর বক্তব্য ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মাধ্যমে প্রতিযোগীরা নিজেদের দক্ষতা তুলে ধরে।

‎তাজরিদা মুশাররাত কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদিউল আলম সুজনের কন্যা।

‎বৃহস্পতিবার কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. লুৎফর রহমান, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শরিফুল ইসলাম এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।

‎দৈনিক সমকালের কুমিল্লা প্রতিনিধি মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক মীর শাহ আলম, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, অর্থ সম্পাদক শাহ আলম শফি, দপ্তর সম্পাদক ওমর ফারুকী তাপসসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

‎প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আবদুর রহমান আস সাদী, মো. এনায়েত হোসেন, আবিদুর রহমান সাগর, নাজমুল হাসান ফাহিম, ফারহা খানম, আবছার উদ্দিন ইফতি, আসিফ ফেরদৌস জিদনী, ফাহিমা সুলতানা রাতুয়া ও ইসরাত জাহান ইতি।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

কুমিল্লায় বিজ্ঞান বিতর্কে শ্রেষ্ঠ বক্তা তাজরিদা মুশাররাত

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত