ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সবুজ পত্র

নাঙ্গলকোটের ঢালুয়ায় মাদকবিরোধী মিছিল অনুষ্ঠিত

কুমিল্লা নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন উলামা পরিষদ ও যুবসমাজের উদ্যোগে এক মাদকবিরোধী মিছিল ও সমাবেশ  (১২জুন) শুক্রবার জুম্মার নামাজ পর ঢালুয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

ঢালুয়া বড় মসজিদের খতিব ও আল জামেয়াতু ইসলামিয়া ফয়জুল উলুম সিঙ্গরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ইয়াকুব হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন তাকিয়া বাড়ি মসজিদের খতিব ও শিহর জামিয়া জমিরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল আমিন। 

বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষক মাওলানা সাজ্জাদ হোসাইন রাহাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসা প্রভাষক ও সাংবাদিক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, ঢালুয়া হাফিজিয়া মাদ্রাসা পরিচালক হাফেজ আলাউদ্দিন, ঢালুয়া ইউনিয়ন বিএনপি নেতা ফেয়ার আলম প্রমুখ। 

এসময় বক্তারা মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের হুশিয়ার করে বলেন, এই এলাকায় আর মাদকের ভয়াল থাবায় যুব সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস হতে দেয়া যাবে না।মাদক সেবন ও ব্যবসায় চিরতরে বন্ধ করতে হবে। নয়তো তাদেরকে এই এলাকা ছাড়া করা হবে। মিছিলে অংশ নেন ঢালুয়া বদরপুরের সকল শ্রেণি পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিগন।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

নাঙ্গলকোটের ঢালুয়ায় মাদকবিরোধী মিছিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

কুমিল্লা নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন উলামা পরিষদ ও যুবসমাজের উদ্যোগে এক মাদকবিরোধী মিছিল ও সমাবেশ  (১২জুন) শুক্রবার জুম্মার নামাজ পর ঢালুয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

ঢালুয়া বড় মসজিদের খতিব ও আল জামেয়াতু ইসলামিয়া ফয়জুল উলুম সিঙ্গরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ইয়াকুব হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন তাকিয়া বাড়ি মসজিদের খতিব ও শিহর জামিয়া জমিরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল আমিন। 

বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষক মাওলানা সাজ্জাদ হোসাইন রাহাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসা প্রভাষক ও সাংবাদিক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, ঢালুয়া হাফিজিয়া মাদ্রাসা পরিচালক হাফেজ আলাউদ্দিন, ঢালুয়া ইউনিয়ন বিএনপি নেতা ফেয়ার আলম প্রমুখ। 

এসময় বক্তারা মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের হুশিয়ার করে বলেন, এই এলাকায় আর মাদকের ভয়াল থাবায় যুব সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস হতে দেয়া যাবে না।মাদক সেবন ও ব্যবসায় চিরতরে বন্ধ করতে হবে। নয়তো তাদেরকে এই এলাকা ছাড়া করা হবে। মিছিলে অংশ নেন ঢালুয়া বদরপুরের সকল শ্রেণি পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিগন।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত