ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সবুজ পত্র

কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশের অভিযানে আটক ৪৫

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় মিছিলে ব্যবহৃত তিনটি মাইক্রোবাস (হায়েস) ও দুটি বাস জব্দ করা হয়েছে।

৭ জুন রবিবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কয়েকটি যানবাহনে করে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী হঠাৎ মহাসড়কে নেমে মিছিল শুরু করেন। প্রায় ২৪ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী ওই ঝটিকা মিছিলে কয়েকশ’ নেতাকর্মী অংশ নেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয়দের দাবি, কর্মসূচিটি ছিল পূর্বপরিকল্পিত। প্রথমে বুড়িচং উপজেলার নিমসার এলাকায় মিছিল করার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে স্থান পরিবর্তন করে সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় নেতাকর্মীরা জড়ো হন। পরে ইউটার্ন মোড় এলাকায় এসে আকস্মিকভাবে মিছিল বের করা হয়।

মিছিলের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক কর্মীরা মিছিলকারীদের ধাওয়া দেন। এ সময় কয়েকজনকে আটক করা হয় এবং তাদের বহনকারী কয়েকটি যানবাহন জব্দ করা হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের বিভিন্ন স্থানে অভিযান ও তল্লাশি চালিয়ে মোট ৪৫ জনকে আটক করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগকে প্রতিহত করতে ছাত্রদল প্রস্তুত। মিছিলের নামে জনভোগান্তি সৃষ্টির কোনো অপচেষ্টা হলে তা শক্ত হাতে মোকাবিলা করা হবে।”

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, “হঠাৎ করেই নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী প্রায় ৩০ সেকেন্ডের একটি ঝটিকা মিছিল বের করে। খবর পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে। পাশাপাশি মিছিলে ব্যবহৃত তিনটি হায়েস ও দুটি বাস জব্দ করা হয়েছে।”

ঘটনার পর মহাসড়ক ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশের অভিযানে আটক ৪৫

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত