ঢাকা    মঙ্গলবার, ০২ জুন ২০২৬
সবুজ পত্র

কুমিল্লায় মনিরুল হক চৌধুরী নেতৃত্বে বিপ্লব সংহতি দিবস পালিত

কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুমিল্লা ৬ আসনের মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, তারেক রহমানের হাতে দেশ কখনো পথ হারাবে না। বিবিসির সাক্ষাৎকার প্রমান করে তারেক রহমান দেশের নেতৃত্ব নিতে প্রস্তুত। তিনি সকল ভেদাভেদ ভুলে দলের সিদ্ধান্ত অনুযায়ী ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। 

তিনি বলেন, ৭ নভেম্বর, বাংলাদেশের জাতীয় জীবনের এক ঐতিহাসিক ও অবিস্মরণীয় দিন। সেদিন সিপাহি ও জনতা এক হয়ে জিয়াউর রহমানকে মুক্ত করে দেশের নেতৃত্বে আনেন। এই ঐক্যের মধ্য দিয়েই শুরু হয় নতুন বাংলাদেশ গড়ার যাত্রা। জিয়াউর রহমান দেশকে রাজনৈতিক স্থিতিশীলতা দেন, জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করেন এবং বহুদলীয় গণতন্ত্র চালু করেন।

উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সংগঠক ড. শাহ মোহাম্মদ সেলিম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী সিদ্দিকুর রহমান, বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মোহিত শাহজাহান মজুমদার, সাবেক চেয়ারম্যান মোস্তফা মোর্শেদ চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী প্রমুখ।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

কুমিল্লায় মনিরুল হক চৌধুরী নেতৃত্বে বিপ্লব সংহতি দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৫

featured Image

কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুমিল্লা ৬ আসনের মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, তারেক রহমানের হাতে দেশ কখনো পথ হারাবে না। বিবিসির সাক্ষাৎকার প্রমান করে তারেক রহমান দেশের নেতৃত্ব নিতে প্রস্তুত। তিনি সকল ভেদাভেদ ভুলে দলের সিদ্ধান্ত অনুযায়ী ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। 

তিনি বলেন, ৭ নভেম্বর, বাংলাদেশের জাতীয় জীবনের এক ঐতিহাসিক ও অবিস্মরণীয় দিন। সেদিন সিপাহি ও জনতা এক হয়ে জিয়াউর রহমানকে মুক্ত করে দেশের নেতৃত্বে আনেন। এই ঐক্যের মধ্য দিয়েই শুরু হয় নতুন বাংলাদেশ গড়ার যাত্রা। জিয়াউর রহমান দেশকে রাজনৈতিক স্থিতিশীলতা দেন, জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করেন এবং বহুদলীয় গণতন্ত্র চালু করেন।

উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সংগঠক ড. শাহ মোহাম্মদ সেলিম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী সিদ্দিকুর রহমান, বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মোহিত শাহজাহান মজুমদার, সাবেক চেয়ারম্যান মোস্তফা মোর্শেদ চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী প্রমুখ।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত