ঢাকা    সোমবার, ০১ জুন ২০২৬
সবুজ পত্র

নাঙ্গলকোট উপজেলা

নাঙ্গলকোটে সূফী আবদুল কাদেরের হজ্বে গমন উপলক্ষে ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর নাঙ্গলকোট উপজেলার সাবেক প্রচার সম্পাদক, নাঙ্গলকোট কাঁচা বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী সূফী আবদুল কাদের ২০ মে বুধবার পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে বাড়ি থেকে সৌদি আরব গমন উপলক্ষে নাঙ্গলকোট উপজেলা ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দোয়া মাহফিল মাধবপুর মজুমদার বাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর নাঙ্গলকোট উপজেলার সভাপতি মাওলানা মাসুম বিল্লার সভাপতিত্বে এসময় নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের সভাপতি বাছিট্র আহমেদ, সাধারণ সম্পাদক মুফতি ইমাম হোসাইন, নাঙ্গলকোট প্রেসক্লাব সদস্য মাওলানা ইউসুফ আলী সহ ছাত্র হিযবুল্লাহর নেতৃবৃন্দ, আদর্শ ক্লাবের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় নাঙ্গলকোট উপজেলা ছাত্র হিযবুল্লাহর পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মোনাজাতে উপস্থিত সকলে সূফী আবদুল কাদেরের সুস্থতা, নিরাপদ সফর এবং হজ্জের যাবতীয় আনুষ্ঠানিকতা সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।এ সময় সকলের তাঁর নিকট পক্ষ থেকে দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর কদম মোবারকে সালাম পৌঁছোনোর জন্য অনুরোধ করা হয়। এবং সবার যেন পবিত্র হজ্ব ও মদিনা নবীজির জিয়ারত করার সৌভাগ্য নসিব হয় সেই দোয়া কামনা করা হয়।

নাঙ্গলকোটে সূফী আবদুল কাদেরের হজ্বে গমন উপলক্ষে ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত