ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সবুজ পত্র

নাঙ্গলকোটে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে না'তে মোস্তফা (দঃ) সাংস্কৃতিক অনুষ্ঠান

পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে নাঙ্গলকোটে বাংলাদেশ জমইয়াত, যুব ও ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে মাহফিল, সাংস্কৃতিক সন্ধ্যা ও নাতে মোস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হয়েছে।

নাঙ্গলকোট শাহী ঈদগাহ ময়দানে আয়োজিত এ অনুষ্ঠানে নাঙ্গলকোট উপজেলা বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল হাসেমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ কুমিল্লা জেলা সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ ডক্টর রুহুল আমিন। 

এ সময় নাঙ্গলকোট উপজেলা বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর সেক্রেটারি হযরত মাওলানা আবু বকর সিদ্দিক, নাঙ্গলকোট পৌরসভা জমইয়তে হিযবুল্লাহর সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান সহ জমইয়ত,যুব ছাত্র হিযবুল্লাহর নেতৃবৃন্দ সহ আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে জুলফিকার হামদ নায়াত গজল পরিবেশক দলের সদস্যরা হামদ-নাত ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর জীবন, আদর্শ ও মানবতার বাণী তুলে ধরেন।

আয়োজকরা জানান, মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ এবং তাঁর আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

নাঙ্গলকোটে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে না'তে মোস্তফা (দঃ) সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে নাঙ্গলকোটে বাংলাদেশ জমইয়াত, যুব ও ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে মাহফিল, সাংস্কৃতিক সন্ধ্যা ও নাতে মোস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হয়েছে।

নাঙ্গলকোট শাহী ঈদগাহ ময়দানে আয়োজিত এ অনুষ্ঠানে নাঙ্গলকোট উপজেলা বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল হাসেমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ কুমিল্লা জেলা সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ ডক্টর রুহুল আমিন। 

এ সময় নাঙ্গলকোট উপজেলা বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর সেক্রেটারি হযরত মাওলানা আবু বকর সিদ্দিক, নাঙ্গলকোট পৌরসভা জমইয়তে হিযবুল্লাহর সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান সহ জমইয়ত,যুব ছাত্র হিযবুল্লাহর নেতৃবৃন্দ সহ আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে জুলফিকার হামদ নায়াত গজল পরিবেশক দলের সদস্যরা হামদ-নাত ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর জীবন, আদর্শ ও মানবতার বাণী তুলে ধরেন।

আয়োজকরা জানান, মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ এবং তাঁর আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত