কুমিল্লা আল-আবরার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের ইংলিশ মিডিয়াম মাদরাসার উদ্যোগে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠন শনিবার সকালে প্রতিষ্ঠানটির ইংলিশ মিডিয়াম ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। আল-আবরার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট চেয়ারম্যান মাওলানা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ ড. মো. শফিকুল আলম হেলাল।
আল আবরার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট এন্ড ইংলিশ মিডিয়াম মাদ্রাসা প্রিন্সিপাল মাসুদ ইকবালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবুল কাসেম, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এ. এন. এম. জানে আলম।
এসময় উপস্থিত ছিলেন, আল আবরার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট এন্ড ইংলিশ মিডিয়াম মাদ্রাসা ভাইস-প্রিন্সিপাল হায়াতুননবী আবীর মজুমদার,আলিয়া ও হিফয শাখার অধ্যক্ষ মাওলানা ফয়খরুদ্দিন,ভাইস- প্রিন্সিপাল তরিকুল ইসলাম তারেক প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় এবং বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার, সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক, আধুনিক ও মানসম্মত শিক্ষা অর্জনের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটি শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন