ঢাকা    মঙ্গলবার, ০২ জুন ২০২৬
সবুজ পত্র

মনোহরগঞ্জে ভূমি মেলা উদ্বোধন

মনোহরগঞ্জে ভূমি মেলা উদ্বোধন

জনবান্ধন অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই স্লোগানকে সামনে রেখে শুরু হলো তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা। উপজেলা ভূমি অফিস সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মেলায় সাধারণ মানুষকে সহজে ভূমি সেবা দেয়ার জন্য মেলায় নামজারি সেবা স্টল, ভূমি আড্ডা স্টল, সেবা বুথ স্টল, ভূমি উন্নয়ন কর সেবা স্টল নামে চারটি স্টল উদ্বোধন করা হয়। ভূমি মেলার উদ্বোধনী  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। সভাপতি তার বক্তব্যে বলেন সাধারণ মানুষ যেন সহজে ভূমি সেবা পান তার জন্য আজকের এই মেলা। মেলায় উপস্থিত থেকে কেউ নামজারি এবং কর পরিশোধ করতে চাইলে তিনি সহজে তা করতে পারবেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান ভূঁইয়া দোলন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, যুগ্ম সম্পাদক বাহারুল আলম বাবরসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

মনোহরগঞ্জে ভূমি মেলা উদ্বোধন

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

জনবান্ধন অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই স্লোগানকে সামনে রেখে শুরু হলো তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা। উপজেলা ভূমি অফিস সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মেলায় সাধারণ মানুষকে সহজে ভূমি সেবা দেয়ার জন্য মেলায় নামজারি সেবা স্টল, ভূমি আড্ডা স্টল, সেবা বুথ স্টল, ভূমি উন্নয়ন কর সেবা স্টল নামে চারটি স্টল উদ্বোধন করা হয়। ভূমি মেলার উদ্বোধনী  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। সভাপতি তার বক্তব্যে বলেন সাধারণ মানুষ যেন সহজে ভূমি সেবা পান তার জন্য আজকের এই মেলা। মেলায় উপস্থিত থেকে কেউ নামজারি এবং কর পরিশোধ করতে চাইলে তিনি সহজে তা করতে পারবেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান ভূঁইয়া দোলন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, যুগ্ম সম্পাদক বাহারুল আলম বাবরসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত