ঢাকা    শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
সবুজ পত্র

নাঙ্গলকোটে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান

কুমিল্লার নাঙ্গলকোটে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৫ নেতাকর্মী যোগদান করেন। শনিবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়ন ২নং হেসিয়ারা ওয়ার্ড আয়োজিত দাঁড়িপাল্লার নির্বাচনী পথসভায় আনুষ্ঠানিকভাবে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত।

জানা যায়, বাঙ্গড্ডা ইউনিয়ন ২নং ওয়ার্ড নুরপুর গ্রামের বিএনপি নেতা আবু বকর ও বেরী গ্রামের বিএনপি নেতা আছমত উল্লাহ’র নেতৃত্বে নুরপুর গ্রামের যুবদল কর্মী মানিক মিয়া,ছাত্রদল কর্মী মেহেদী হাসান,হেসিয়ারা গ্রামের যুবদল কর্মী খোকন মিয়া, জাহাঙ্গীর আলম, মহসীন আহমেদ, রেজাউল করিম, হাসান আহমেদ-সহ ১৫জন নেতাকর্মী যোগদান করেন। পথসভায় বক্তব্য রাখেন কুমিল্লা-১০(নাঙ্গলকোট-লালমাই)আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত, বিশিষ্ট ব্যাংকার ড.দেলোয়ার হোসাইন, নাঙ্গলকোট উপজেলা জামায়াত নায়েবে আমীর মাওলানা ইউসুফ আলী, কুমিল্লা শ্রমিক পরিবহন নেতা নজরুল ইসলাম সেলিম, ডা: সাইফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মাঈনুল ইসলাম, রফিকুল ইসলাম, আফতাব আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড সভাপতি ডা: মাকসুদ, সেক্রেটারি সাবেক সার্জেন্ট অহিদুল ইসলাম, ২নং ওয়ার্ড সভাপতি আবু বকর, সেক্রেটারি মাওলানা বশির আহমেদ, সহ-সভাপতি জহিরুল ইসলাম কোরবান আলী,৩নং ওয়ার্ড সভাপতি মাইন উদ্দিন,সহ-সভাপতি ফখরুল ইসলাম, বাঙ্গড্ডা ইউনিয়ন সাংস্কৃতিক বিভাগ সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহ সোহেল,সাংবাদিক শহিদ উল্লাহ, মাষ্টার নজরুল ইসলাম, জামাল হোসেন, সুমন আহমেদ প্রমুখ। যোগদানের বিষয়ে ছাত্রদল নেতা মেহেদী হাসান বলেন,আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। জামায়াতে ইসলামীর সুশৃংখল দল হওয়ায় আলহামদুলিল্লাহ আমি যোগদান করেছি। জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত বলেন,জামায়াতে ইসলামী একটি দেশপ্রেমিক ও আদর্শিক সংগঠন। সকল সচেতন ও দেশপ্রেমিক জনতাকে নিয়ে জামায়াতে ইসলামী জনগণের জন্য কাজ করবে।

বিষয় : জামায়াতে ইসলামী

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নাঙ্গলকোটে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কুমিল্লার নাঙ্গলকোটে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৫ নেতাকর্মী যোগদান করেন। শনিবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়ন ২নং হেসিয়ারা ওয়ার্ড আয়োজিত দাঁড়িপাল্লার নির্বাচনী পথসভায় আনুষ্ঠানিকভাবে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত।

জানা যায়, বাঙ্গড্ডা ইউনিয়ন ২নং ওয়ার্ড নুরপুর গ্রামের বিএনপি নেতা আবু বকর ও বেরী গ্রামের বিএনপি নেতা আছমত উল্লাহ’র নেতৃত্বে নুরপুর গ্রামের যুবদল কর্মী মানিক মিয়া,ছাত্রদল কর্মী মেহেদী হাসান,হেসিয়ারা গ্রামের যুবদল কর্মী খোকন মিয়া, জাহাঙ্গীর আলম, মহসীন আহমেদ, রেজাউল করিম, হাসান আহমেদ-সহ ১৫জন নেতাকর্মী যোগদান করেন। পথসভায় বক্তব্য রাখেন কুমিল্লা-১০(নাঙ্গলকোট-লালমাই)আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত, বিশিষ্ট ব্যাংকার ড.দেলোয়ার হোসাইন, নাঙ্গলকোট উপজেলা জামায়াত নায়েবে আমীর মাওলানা ইউসুফ আলী, কুমিল্লা শ্রমিক পরিবহন নেতা নজরুল ইসলাম সেলিম, ডা: সাইফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মাঈনুল ইসলাম, রফিকুল ইসলাম, আফতাব আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড সভাপতি ডা: মাকসুদ, সেক্রেটারি সাবেক সার্জেন্ট অহিদুল ইসলাম, ২নং ওয়ার্ড সভাপতি আবু বকর, সেক্রেটারি মাওলানা বশির আহমেদ, সহ-সভাপতি জহিরুল ইসলাম কোরবান আলী,৩নং ওয়ার্ড সভাপতি মাইন উদ্দিন,সহ-সভাপতি ফখরুল ইসলাম, বাঙ্গড্ডা ইউনিয়ন সাংস্কৃতিক বিভাগ সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহ সোহেল,সাংবাদিক শহিদ উল্লাহ, মাষ্টার নজরুল ইসলাম, জামাল হোসেন, সুমন আহমেদ প্রমুখ। যোগদানের বিষয়ে ছাত্রদল নেতা মেহেদী হাসান বলেন,আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। জামায়াতে ইসলামীর সুশৃংখল দল হওয়ায় আলহামদুলিল্লাহ আমি যোগদান করেছি। জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত বলেন,জামায়াতে ইসলামী একটি দেশপ্রেমিক ও আদর্শিক সংগঠন। সকল সচেতন ও দেশপ্রেমিক জনতাকে নিয়ে জামায়াতে ইসলামী জনগণের জন্য কাজ করবে।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত