ঢাকা    শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
সবুজ পত্র

কুমিল্লা–৯ আসনে ঐক্যবদ্ধ বিএনপি ধানের শীষের পক্ষে দোলার সমর্থন, তৃণমূলে উচ্ছ্বাস

কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বিএনপির মধ্যে ঐক্যের বার্তা দিলেন স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা। তিনি স্বতন্ত্র প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়ে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ আবুল কালামকে সমর্থন জানিয়ে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন। রোববার সন্ধ্যায় কুমিল্লা শহরের গোল্ডেন ইস্পা চাইনিজ রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। সামিরা আজিম দোলা প্রয়াত সংসদ সদস্য কর্ণেল (অব.) এম. আনোয়ারুল আজিমের কন্যা। সংবাদ সম্মেলনে দোলা বলেন, দলীয় স্বার্থ ও বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের কথা বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সর্বাত্মকভাবে মাঠে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। তার এই ঘোষণায় কুমিল্লা–৯ আসনের তৃণমূল পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতারা বলছেন, এই ঐক্য নির্বাচনী মাঠে ধানের শীষের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

বিষয় : বিএনপি

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

কুমিল্লা–৯ আসনে ঐক্যবদ্ধ বিএনপি ধানের শীষের পক্ষে দোলার সমর্থন, তৃণমূলে উচ্ছ্বাস

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বিএনপির মধ্যে ঐক্যের বার্তা দিলেন স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা। তিনি স্বতন্ত্র প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়ে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ আবুল কালামকে সমর্থন জানিয়ে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন। রোববার সন্ধ্যায় কুমিল্লা শহরের গোল্ডেন ইস্পা চাইনিজ রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। সামিরা আজিম দোলা প্রয়াত সংসদ সদস্য কর্ণেল (অব.) এম. আনোয়ারুল আজিমের কন্যা। সংবাদ সম্মেলনে দোলা বলেন, দলীয় স্বার্থ ও বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের কথা বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সর্বাত্মকভাবে মাঠে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। তার এই ঘোষণায় কুমিল্লা–৯ আসনের তৃণমূল পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতারা বলছেন, এই ঐক্য নির্বাচনী মাঠে ধানের শীষের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত