ঢাকা    সোমবার, ০১ জুন ২০২৬
সবুজ পত্র

লাকসাম উপজেলা

নবাব ফয়জুন্নেছা বিতর্ক উৎসব ২০২৬ আয়োজনে চ্যালেঞ্জের মুখে লাকসাম উপজেলা প্রশাসন!

লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা এখন  নবাব ফয়জুন্নেছা চৌধুরানী বিতর্ক উৎসব ২০২৬  আয়োজনে পরীক্ষার সম্মুখীন। গতবছর ২০২৫ সালের ৫ জুন  নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘরে বিদায়ী ইউএনও কাউছার হামিদের উদ্যোগে  লাকসাম উপজেলা প্রশাসন ও পৌরসভার  আয়োজনে অনুষ্ঠিত হয় নবাব ফয়জুন্নেছা বিতর্ক উৎসবের সুচনা। যা জাতীয়ভাবেও আলোচনায় স্হান করে নেয়। এই প্রতিযোগিতা লাকসাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  অব্যাহত রাখারও ঘোষণা দেওয়া হয়। উল্লেখ্য, মহীয়সী নবাব, শিক্ষার অগ্রদূত ফয়জুন্নেছার স্মৃতি বিজড়িত লাকসাম উপজেলা প্রশাসনের ৩টি গুরুত্বপূর্ণ শীর্ষ পদে এখন নারী। উপজেলা প্রশাসনে ইউএনও, থানায় ওসি ও হাসপাতালে  ইউএইচও। নারী হিসেবে সরকারি এই কর্মকর্তাদের কাছে নবাব ফয়জুন্নেছা বিতর্ক উৎসব ২০২৬ আয়োজনে লাকসামবাসী তথা ফয়জুন্নেছার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা অনেক।

নবাব ফয়জুন্নেছা বিতর্ক উৎসব ২০২৬ আয়োজনে চ্যালেঞ্জের মুখে লাকসাম উপজেলা প্রশাসন!