ঢাকা    শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
সবুজ পত্র

ডাঃ শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের মিছিল

কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে শনিবার সকালে জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে জামায়াত। ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। বৃহস্পতিবার বিকেলে শীর্ষ নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের বাবুচি বাজার থেকে শুরু করে সৈয়দপুর রাস্তার মাথায় নির্বাচনী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। 

‎মিছিল শেষে ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমীর কাজী মোঃ আবদুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত সেক্রেটারি মোঃ বেলাল হোসাইন। এ সময় উপস্থিল ছিলেন জামায়াতের চৌদ্দগ্রাম পৌর আমীর মাওলানা ইব্রাহিম, ঘোলপাশা ইউনিয়ন সেক্রেটারি আহসান উল্লাহ, জামায়াত নেতা মাওলানা এটিএম খোরশেদ, মাওঃ ফজলুল হক, আশ্রাফুল ইসলাম লিটন, মোহাম্মদ আলী, এনসিপি নেতা হানিফ পাটোয়ারী প্রমুখ।   ‎

উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ বেলাল হোসাইন বলেন, আগামী ৩১ জানুয়ারী শনিবার সকালের জনসভা জনসমুদ্রে রূপ নেবে। ইতোমধ্যে জনসভাকে কেন্দ্র উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। জনসভাকে সফল করতে প্রতিদিন পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে স্বাগত মিছিল করছে দলের উৎফুল্ল নেতাকর্মীরা। চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান। সভাপতিত্ব করবেন কুমিল্লা-১১ আসনের প্রার্থী ও জামায়াতের নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের। বিশেষ অতিথি থাকবেন এনসিপির আহবায়ক মোঃ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ও ঢাকসুর ভিপি সাদেক কায়েম। জনসভায় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও কেন্দ্র ভিত্তিক নেতাকর্মী ও সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত থাকবেন। এছাড়াও উপজেলার গুণবতী বাজারসহ বিভিন্নস্থানে স্বাগত মিছিল করেছে নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ডাঃ শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের মিছিল

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে শনিবার সকালে জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে জামায়াত। ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। বৃহস্পতিবার বিকেলে শীর্ষ নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের বাবুচি বাজার থেকে শুরু করে সৈয়দপুর রাস্তার মাথায় নির্বাচনী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। 

‎মিছিল শেষে ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমীর কাজী মোঃ আবদুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত সেক্রেটারি মোঃ বেলাল হোসাইন। এ সময় উপস্থিল ছিলেন জামায়াতের চৌদ্দগ্রাম পৌর আমীর মাওলানা ইব্রাহিম, ঘোলপাশা ইউনিয়ন সেক্রেটারি আহসান উল্লাহ, জামায়াত নেতা মাওলানা এটিএম খোরশেদ, মাওঃ ফজলুল হক, আশ্রাফুল ইসলাম লিটন, মোহাম্মদ আলী, এনসিপি নেতা হানিফ পাটোয়ারী প্রমুখ।   ‎

উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ বেলাল হোসাইন বলেন, আগামী ৩১ জানুয়ারী শনিবার সকালের জনসভা জনসমুদ্রে রূপ নেবে। ইতোমধ্যে জনসভাকে কেন্দ্র উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। জনসভাকে সফল করতে প্রতিদিন পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে স্বাগত মিছিল করছে দলের উৎফুল্ল নেতাকর্মীরা। চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান। সভাপতিত্ব করবেন কুমিল্লা-১১ আসনের প্রার্থী ও জামায়াতের নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের। বিশেষ অতিথি থাকবেন এনসিপির আহবায়ক মোঃ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ও ঢাকসুর ভিপি সাদেক কায়েম। জনসভায় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও কেন্দ্র ভিত্তিক নেতাকর্মী ও সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত থাকবেন। এছাড়াও উপজেলার গুণবতী বাজারসহ বিভিন্নস্থানে স্বাগত মিছিল করেছে নেতাকর্মীরা।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত