ঢাকা    শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
সবুজ পত্র

লাকসামে চেয়ার মার্কার পক্ষে ব্যাপক গণসংযোগ, মাঠে আবু বকর সিদ্দিক

কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আবু বকর সিদ্দিকের চেয়ার মার্কার পক্ষে ব্যাপক ও প্রাণবন্ত নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার গণসংযোগ কর্মসূচি লাকসাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাজঘাট এলাকা থেকে শুরু হয়ে দরগা গাজী সোহেদা ইয়ামেনি (রহ.) মাজার–ইছাপুরা, হামিরাবাগ, সিংজোড় শান্তিরবাজার এবং মনোহরগঞ্জ উপজেলার হাজিপুরা, কেশতলা, দৈয়ারা ও লালচাঁদপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিত হয়। এসময় লিফলেট বিতরণ ও সরাসরি জনসংযোগের মাধ্যমে ভোটারদের মাঝে প্রার্থীর নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া হয়।

গণসংযোগকালে মোঃ আবু বকর সিদ্দিক সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। তিনি কুরআন-সুন্নাহভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি উন্নয়ন, ন্যায়বিচার ও ধর্মীয় মূল্যবোধভিত্তিক রাজনীতির পক্ষে চেয়ার মার্কায় ভোট প্রদানের আহ্বান জানান।

এ কর্মসূচিতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বৃহত্তর সুন্নি জোটের স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। জনতার ব্যাপক উপস্থিতি ও সাড়া নির্বাচনী মাঠে চেয়ার মার্কার পক্ষে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।

বিষয় : রাজনীতি

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

লাকসামে চেয়ার মার্কার পক্ষে ব্যাপক গণসংযোগ, মাঠে আবু বকর সিদ্দিক

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আবু বকর সিদ্দিকের চেয়ার মার্কার পক্ষে ব্যাপক ও প্রাণবন্ত নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার গণসংযোগ কর্মসূচি লাকসাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাজঘাট এলাকা থেকে শুরু হয়ে দরগা গাজী সোহেদা ইয়ামেনি (রহ.) মাজার–ইছাপুরা, হামিরাবাগ, সিংজোড় শান্তিরবাজার এবং মনোহরগঞ্জ উপজেলার হাজিপুরা, কেশতলা, দৈয়ারা ও লালচাঁদপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিত হয়। এসময় লিফলেট বিতরণ ও সরাসরি জনসংযোগের মাধ্যমে ভোটারদের মাঝে প্রার্থীর নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া হয়।

গণসংযোগকালে মোঃ আবু বকর সিদ্দিক সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। তিনি কুরআন-সুন্নাহভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি উন্নয়ন, ন্যায়বিচার ও ধর্মীয় মূল্যবোধভিত্তিক রাজনীতির পক্ষে চেয়ার মার্কায় ভোট প্রদানের আহ্বান জানান।

এ কর্মসূচিতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বৃহত্তর সুন্নি জোটের স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। জনতার ব্যাপক উপস্থিতি ও সাড়া নির্বাচনী মাঠে চেয়ার মার্কার পক্ষে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত