লাকসামের গোবিন্দপুর ইউনিয়ন পরিষদে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক খন্দকার মাসুম বিল্লাহ'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নার্গিস সুলতানা। গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ারা বেগমের উপস্থাপনায় গণভোট বিষয়ক অবহিতকরণ সভায় ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারী পুরুষ উপস্থিত ছিলেন। গণভোট বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথি গণভোট বিষয়ে ভোটারদের মাঝে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। ভোটের দিন সকাল সকাল ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে এবং গণভোটে অংশগ্রহণ করতে ভোটারদের প্রতি আহবান জানান।

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন