ঢাকা    শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
সবুজ পত্র

যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান সাংবাদিক রফিকুল ইসলাম ওরপে খোকন চৌধুরীর ভিত্তিহীন অভিযোগ তুলে যমুনা টিভিকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগ

যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকনকে হত্যা করে লাশ গুম করার মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে জনসমাজে যমুনা টিভিকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগ উঠেছে। প্রকাশ, ফেসবুক আইডি গফুর ভূঁইয়া মিডিয়া সেল, ওমর ফারুক ও ইসরাত জাহানসহ একটি মোবাইল ফোন নাম্বার থেকে যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকনকে হত্যা করে লাশ গুম করার মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ নিয়ে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) সংসদীয় আসনের বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বইছে আলোচনা সমালোচনার ঝড়।

যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকনের নাঙ্গলকোট থানায় অভিযোগে আনীত ফেসবুক আইডিগুলো পর্যালোচনা করে দেখা যায়, কোথায়ও তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম করার মতন কোন উক্তির উল্লেখ নেই। এমনকি এ ধরনের কোন ফোন কল রেকর্ডও পাওয়া যায়নি। ফলে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়াকে হেয় পতিপন্ন করার লক্ষ্যে রফিকুল ইসলাম চৌধুরী খোকন মিথ্যা ও কাল্পনিক অভিযোগ তুলছেন বলে মনে করেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) সংসদীয় আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা নাঙ্গলকোট থানর উপ-পরিদর্শক (এস আই) গণেশ চন্দ্র শীল বলেন, অভিযোগকারী যে সমস্ত তথ্য-উপাত্ত উপস্থাপন করেছেন তা অনুসন্ধান প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তিনি যে আইডিগুলোর তথ্য দিয়েছেন সেখানে এখন পর্যন্ত তাকে হত্যা করে লাশ গুম করে ফেলার মত কোন তথ্য পাওয়া যায়নি।

নেতৃবৃন্দরা বলেন, যমুনা টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম চৌধুরী মনোনয়ন বঞ্চিত মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষপাতদুষ্ট হয়ে একপেশে সংবাদ প্রকাশ করে আসছেন। অথচ এসব সংবাদের কোন ভিত্তি নেই। সারোদেশে বিএনপির প্রার্থীদের প্রাথমিক মনোনয়ন দেওয়ার পূর্বে বিএনপি কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবেগঘন বক্তব্য রাখেন। সে বক্তব্যে  তিনি দল যাকে মনোনয়ন প্রদান করবেন তার পক্ষে কাজ করার জন্য সবাইকে নির্দেশনা প্রদান করেন। ওই সভা থেকে বের হয়ে কুমিল্লা-১০(নাঙ্গলকোট-লালমাই) সংসদীয় আসনে বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী মোবাশ্বের আলম ভূঁইয়া যমুনা টিভিতে এক স্বাক্ষাৎকারে বলেছিলেন, দল যাকে মনোনয়ন প্রদান করবে তিনি তার পক্ষে কাজ করবেন। অথচ দল থেকে আব্দুল গফুর ভূঁইয়াকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হলে মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী কিছু সংখ্যক নেতা-কর্মী দলের সিদ্ধান্তকে বৃদ্দাঙ্গলী প্রদর্শন করে বিক্ষিপ্তভাবে জনবিরোধী রেলপথ-সড়কপথ অবরোধসহ বিভিন্নস্থানে মিটিং মিছিল করে জনদুর্ভোগ সৃষ্টি করছে। আর এসংবাদ গুলো যমুনা টিভির সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকন প্রচার করে আসছেন। এতে জনপ্রিয় একটি চ্যানেল সকলের নিকট আস্থা হারাচ্ছে।

এতে আব্দুল গফুর ভূঁইয়া মিডিয়া সেল, ওমর ফারুক ও ইসরাত জাহান ফেসবুক আইডি থেকে রফিকুল ইসলামের বিরুদ্ধে একপেশে সংবাদ প্রকাশ করার প্রতিক্রিয়া ব্যাক্ত করা হয়। তাদের প্রতিক্রিয়ার কোথায়ও রফিকুল ইসলাম চৌধুরীকে হত্যা করে লাশ গুম করার মতন কোন মন্তব্য করতে দেখা যায়নি। অথচ রফিকুল ইসলাম চৌধুরী খোকন, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়াকে জড়িয়ে এবং নেতা-কর্মীদের ক্ষুদ্ধ প্রতিক্রিয়াকে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষে তার পরিবার ও তাকে হত্যা করে লাশ গুম করার মতন জগন্যতম মিথ্যাচারের মাধ্যমে নাঙ্গলকোট থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এতেও তিনি ক্ষেন্ত না হয়ে সংবাদ প্রকাশের জেরে তাকে বিভিন্ন মাধ্যমে প্রাণ নাশের হুমকি, সামাজিক যোগাযোগে তার ফটো ব্যবহারসহ যুমনা টিভির লোগো ব্যবহার করে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে মানহানি ও গণমাধ্যমের স্বাধীন সংবাদ প্রকাশে বাধা ও হুমকী ধামকী দেওয়ার অভিযোগ তুলে সাংবাদিক সমাজকেও তিনি ক্ষুব্ধ করছেন। এতে জনসমাজে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকেও প্রশ্নবিদ্ধ করে তুলছেন।

এদিকে সাংবাদিক খোকন চৌধুরীকে নিয়ে তিনটি আইডিতে লেখা পর্যালোচনায় দেখা যায়, গফুর ভূঁইয়া মিডিয়া সেল থেকে লেখা হয়েছে, সে যদি টাকা খেয়ে গফুর ভূঁইয়ার বিরুদ্ধে নিউজ করে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইসরাত জাহান নামের আইডি থেকে লেখা হয়, যুমনা টিভির এ মালটা যদি কুমিল্লা-১০ আসনের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। আমি রাজনীতি ছেরে দেব। আমি এখনো বলতেছি কুমিল্লার-১০ আসন চুড়ান্ত সিদ্ধান্ত জননেতা জনাব আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া এর থেকে পরিবর্তন হওয়ার সুযোগ নেই। আমরা চাই আপনারাও আসুন। আমরা সবাই একসাথে আব্দুল গফুর ভূঁইয়াকে কুমিল্লা-১০ আসনে বিপুল ভোটে বিজয়ী করি।

ওমর ফারুকের আইডি থেকে লেখা হয়েছে, দালাল সাংবাদিক খোকন যমুনা টিভির প্রতিনিধি তাকে জনগণ ঝাড়ু পিটা দিবে। আকে আইনের আওতায় আনা হউক।

এ বিষয়ে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া বলেন, এ বিষয়ে আমার কোন কিছু জানা নাই। কি ধরনের মামলা বা অভিযোগ হয়েছে তাও আমি জানি না।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা নাঙ্গলকোট থানর উপ-পরিদর্শক (এস আই) গণেশ চন্দ্র শীল বলেন, অভিযোগকারী যে সমস্ত তথ্য-উপাত্ত উপস্থাপন করেছেন তা অনুসন্ধান প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তিনি যে আইডিগুলোর তথ্য দিয়েছেন সেখানে এখন পর্যন্ত তাকে হত্যা করে লাশ গুম করে ফেলার মত কোন তথ্য পাওয়া যায়নি।

তারপরও রফিকুল ইসলাম চৌধুরী ওরফে খোকন চৌধুরীর অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অভিযোগকারীকে আইনী পরামর্শ প্রদান করা হবে। এছাড়া তাকে হুমকী-ধামকীর বিষয়ে একটি মোবাইল ফোন নম্বরের কথা উল্লেখ করেছেন। মোবাইল ফোনে কি কথা হয়েছিল। তা এখনো জানা যায়নি।

বিষয় : মিডিয়া

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান সাংবাদিক রফিকুল ইসলাম ওরপে খোকন চৌধুরীর ভিত্তিহীন অভিযোগ তুলে যমুনা টিভিকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগ

প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত