ঢাকা    শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
সবুজ পত্র

ডাচ্ বাংলা ব্যাংক লাকসাম শাখায় প্রতারণা, ৮১ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

কুমিল্লার লাকসামে ডাচ্ বাংলা ব্যাংক শাখায় ভাংতি টাকার অজুহাতে এক নারী গ্রাহকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৮১ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে লাকসাম বাজারে অবস্থিত ডাচ্ বাংলা ব্যাংক লাকসাম শাখায়। ভুক্তভোগীর ভাই খিলা বাড়াবাড়িয়ার হুমায়ুন কবির জানান, ব্যাংক থেকে তার বোনসহ ৪লক্ষ টাকা উত্তোলন করেন। ব্যাংকের ভেতরেই টাকা গুনতে বসার সময় অজ্ঞাত চারজন ব্যক্তি এগিয়ে এসে ভাংতি টাকাকে নোট করে দেয়ার প্রস্তাব দেয়। কিছুক্ষণের মধ্যেই তারা নোট পাল্টানোর নামে কৌশলে ১লক্ষ টাকার বান্ডিল বদলে টাকা নিয়ে সটকে পড়ে। তিনি আরো বলেন, “নোট করে দেয়ার নামে তারা উপর নিচে বড় নোট রেখে মাঝখানে ১০০ টাকার নোট গুঁজে দেয়। বুঝে ওঠার আগেই তারা উধাও হয়ে যায়। পরে টাকা গুনে দেখি ৮১ হাজার টাকা আছে, অর্থাৎ ১৯ হাজার টাকা কম।”

তিনি আরও জানান, ঘটনার পর ব্যাংকের শাখা ম্যানেজারের উপস্থিতিতে সিসিটিভি ফুটেজ দেখা হলে চার প্রতারককে সনাক্ত করা যায়। ডাচ্ বাংলা ব্যাংক লাকসাম শাখার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ডাচ্ বাংলা ব্যাংক লাকসাম শাখায় প্রতারণা, ৮১ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৫

featured Image

কুমিল্লার লাকসামে ডাচ্ বাংলা ব্যাংক শাখায় ভাংতি টাকার অজুহাতে এক নারী গ্রাহকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৮১ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে লাকসাম বাজারে অবস্থিত ডাচ্ বাংলা ব্যাংক লাকসাম শাখায়। ভুক্তভোগীর ভাই খিলা বাড়াবাড়িয়ার হুমায়ুন কবির জানান, ব্যাংক থেকে তার বোনসহ ৪লক্ষ টাকা উত্তোলন করেন। ব্যাংকের ভেতরেই টাকা গুনতে বসার সময় অজ্ঞাত চারজন ব্যক্তি এগিয়ে এসে ভাংতি টাকাকে নোট করে দেয়ার প্রস্তাব দেয়। কিছুক্ষণের মধ্যেই তারা নোট পাল্টানোর নামে কৌশলে ১লক্ষ টাকার বান্ডিল বদলে টাকা নিয়ে সটকে পড়ে। তিনি আরো বলেন, “নোট করে দেয়ার নামে তারা উপর নিচে বড় নোট রেখে মাঝখানে ১০০ টাকার নোট গুঁজে দেয়। বুঝে ওঠার আগেই তারা উধাও হয়ে যায়। পরে টাকা গুনে দেখি ৮১ হাজার টাকা আছে, অর্থাৎ ১৯ হাজার টাকা কম।”

তিনি আরও জানান, ঘটনার পর ব্যাংকের শাখা ম্যানেজারের উপস্থিতিতে সিসিটিভি ফুটেজ দেখা হলে চার প্রতারককে সনাক্ত করা যায়। ডাচ্ বাংলা ব্যাংক লাকসাম শাখার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত