কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতিকের প্রার্থী মাওলানা মহিউদ্দিন পাটোয়ারী শহীদের পক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভায় শনিবার সকালে গণসংযোগ ও বিকালে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে গণ মিছিল করেছে নেতাকর্মীরা। এ সময় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ব্যবসায়ী ও সাধারন ভোটারদের হাতে হাতপাখার লিফলেট তুলে দিয়ে ইসলামের পক্ষে হাত পাখা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।গণমিছিল শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মহিউদ্দিন পাটোয়ারী শহীদ। চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণ ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ক্বারী আবদুল ওহাবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি মোঃ খোরশেদ আলম। চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণ ইসলামী আন্দোলনের সভাপতি এম ইকবাল হোসেন শাহেদী'র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন পৌরসভার দ্বীন কায়েম সংগঠনের সভাপতি শফিকুর রহমান, জগন্নাথদীঘি ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল হাই সুমন মিয়াজী, উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি আব্দুল কাদের খোকন প্রমুখ।বক্তরা বলেন, জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশে ইসলামী সমাজ কায়েম করতে চাইলে ইসলামের পক্ষে আপনারা হাতপাখা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করলে সমাজে শান্তি ফিরে আসবে।