চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনের সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুন নাহার স্বপ্নার (৩৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সর্বশেষ শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে 'কলস' প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।সোমবার (১৩ জুলাই) সকালে শাহরাস্তি পৌরসভার দোয়াভাঙ্গা এলাকায় নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত নাজমুন নাহার স্বপ্না সেখানেরবিউটি পার্লারের ব্যবসা করতেন। তার স্বামীর বাড়ি শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিন ইউনিয়নের কৃষ্নপুর গ্রামে এবং বাবার বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের বাংলাইশ গ্রামে। তার বড় ভাই মোতালেব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।