ঢাকা    শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
সবুজ পত্র

লাকসাম পৌরসভার ফতেপুরে ১১তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ১৩ নভেম্বর অনুষ্ঠিত

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ লাকসাম উপজেলা শাখার উদ্যোগে ১৩ নভেম্বর বৃহস্পতিবার পৌরসভার ফতেপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ছারছীনা শরীফের মরহুম মুজাদ্দিদে জামান, বাহরে শরিয়ত ও তরীকতের হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ)–এর স্মরণে এলাকা বাসির ব্যবস্থাপনায় এতে প্রধান আমিরে শরীয়ত ও তরিকত আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছার উদ্দিন আহমদ হোসাইন (মাঃ জিঃ আঃ)। বিশেষ মেহমান হিসেবে তালিম পরিচালনা করেন বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমির আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ আবু বকর ছালেহ মোঃ নেছারুল্লাহ এছাড়াও মাহফিলে হযরত পীর সাহেব কেবলার সফরসঙ্গী সহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম অংশ গ্রহণ করেন। মাহফিলে বাদ জোহর ছাত্র হিযবুল্লাহ ও যুব হিযবুল্লাহ’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে স্থানীয় ও দূর-দূরান্ত থেকে কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

লাকসাম পৌরসভার ফতেপুরে ১১তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ১৩ নভেম্বর অনুষ্ঠিত