আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বৃহস্পতিবার সকালে পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে লাকসাম ষ্টেডিয়াম থেকে এক বিশাল হোন্ডা র্যালী বের করেছে। লাকসামের ইতিহাসে মোটর সাইকেল র্যালী করে আলোড়ন সৃষ্টি করেছেন এ প্রার্থী। ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় সূত্র জানায়, পূর্বঘোষিত দলীয় কর্মসূচীর হোন্ডা র্যালীর জন্য বৃহস্পতিবার ভোর থেকে এ আসনের বিভিন্নস্থান থেকে শত শত মোটর সাইকেল লাকসাম ষ্টেডিয়ামে আসতে শুরু করে। সকাল ৯টার দিকে এ বিশাল হোন্ডা র্যালী বের হয়ে লাকসাম জংশন, চাঁদপুর রেলগেইট হয়ে উত্তর বাজার, লাকসাম বাজার হয়ে বাইপাস, হয়ে মনোহরগঞ্জের খিলা, নাথেরপেটুয়া, বিপুলাসার, লক্ষনপুর, বাইশগাঁও, মৈশাতুয়া, ঝলম দক্ষিণ, হাসনাবাদ ইউপির বিভিন্ন অলিগলি-হাটবাজারের উপর দিয়ে আবারও লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ, মুদাফরগঞ্জ উত্তর ও বাকই ইউপি হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় লাকসাম মডেল মসজিদ এসে শেষ হয়। উল্লেখ্য এ বিশাল মোটর সাইকেল র্যালীটি দীর্ঘ ৩ কিলোমিটার পর্যন্ত মোটর সাইকেল সহ অন্যান্য গাড়ী মিলে প্রায় সাড়ে ৩ হাজার পরিবহন অংশ নেয়। এ র্যালীটি দু’উপজেলার এ আসনে ন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আলহাজ¦ সেলিম মাহমুদ নেতৃত্ব দেন। এসময় র্যালি পূর্ব দলীয় বিশাল সমাবেশে ডঃ সরওয়ার ছিদ্দিকী বলেন, ক্ষমতার মোহ সমস্ত সন্ত্রাসের উৎস। আমরা সু-শৃঙ্খল ভাবে সম্পন্ন সবচেয়ে নজির হবে। আমরা রাজনীতি করি ইবাদতের জন্য। ইসলামের জন্য মানুষ ভোট দেওয়ার বেকুল হয়ে রয়েছে। এক বাক্স নীতিতে ভোট হবে। ইসলামকে বিজয় করতে হবে। ইসলামের বিজয় ছিনিয়ে আনতে হবে। আমি জয়ী হলে মনোহরগঞ্জ পৌরসভায় রূপান্তরিত কবর। এসময় উপস্থিত ছিলেন- ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মোরশেদুল আলম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা) বিভাগ নেছার উদ্দিন সুমন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় আলিয়া মাদরাসা সম্পাদক রশীদ আহমাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি সালাহুদ্দীন শিহাব প্রমুখ।