ঢাকা    শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
সবুজ পত্র

লাকসামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে জামায়াত নেতার দোকান পুড়ে ছাই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার লাকসাম পৌরসভাস্থ কোমারডোগা বাজারে অজ্ঞাত দুর্বৃত্তদের দেওয়া আগুনে জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতার মালিকানাধীন একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারী) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ক্ষতিগ্রস্ত দোকানটির মালিক মো: মাসুদ জামায়াতে ইসলামীর লাকসাম পৌরসভার ৩নং ওয়ার্ডের সহ-সভাপতি বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ৩টার দিকে কিছু লোকজন আগুন আগুন বলে চিৎকার দেয়। পরে স্থানীয় লোকজন এসে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানের ভেতরে থাকা নগদ অর্থ, আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লক্ষধিক টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত নেতা অভিযোগ করে বলেন, “রাজনৈতিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ করা হয়েছে।” তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কারও নাম উল্লেখ করেননি তিনি।

এদিকে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাকসুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ঘটনার একটা অভিযোগ পেয়েছি, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটি অগ্নিসংযোগ বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

এলাকায় ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

লাকসামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে জামায়াত নেতার দোকান পুড়ে ছাই

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার লাকসাম পৌরসভাস্থ কোমারডোগা বাজারে অজ্ঞাত দুর্বৃত্তদের দেওয়া আগুনে জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতার মালিকানাধীন একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারী) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ক্ষতিগ্রস্ত দোকানটির মালিক মো: মাসুদ জামায়াতে ইসলামীর লাকসাম পৌরসভার ৩নং ওয়ার্ডের সহ-সভাপতি বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ৩টার দিকে কিছু লোকজন আগুন আগুন বলে চিৎকার দেয়। পরে স্থানীয় লোকজন এসে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানের ভেতরে থাকা নগদ অর্থ, আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লক্ষধিক টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত নেতা অভিযোগ করে বলেন, “রাজনৈতিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ করা হয়েছে।” তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কারও নাম উল্লেখ করেননি তিনি।

এদিকে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাকসুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ঘটনার একটা অভিযোগ পেয়েছি, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটি অগ্নিসংযোগ বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

এলাকায় ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত