ঢাকা    শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
সবুজ পত্র

চৌদ্দগ্রামে গভীর রাতে মাদ্রাসার বাসে আগুন ‎প্রতিবাদে এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীদের মানববন্ধন

‎কুমিল্লার চৌদ্দগ্রামে গভীর রাতে মাদ্রাসার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা সিদ্দিকা(রা) মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে। এর প্রতিবাদে সোমবার দুপুরে নানকরা-তারাশাইল সড়কে মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসি।

‎‎মাদ্রাসার প্রতিষ্ঠাতা মজিবর রহমান ভুঁইয়া জানান,  রাতে দুর্বৃত্তরা বাসে আগুন দিলে নাইট গার্ড ও এলাকাবাসীর সহযোগিতায় আগুণ নিয়ন্ত্রণে আনা হয়। গত কিছুদিন আগেও এই বাসটির ব্যাটারী চুরি করে নিয়ে যায়।

‎‎মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদ্রাসা কো-অর্ডিনেটর মাও: আবুল কাশেম, তত্বাবধায়ক আবু ইউসুফ, ইসলামী ব্যাংকের সাবেক ম্যানেজার হাবিবুর রহমান, মাদ্রাসার শিক্ষক মাও: মনির আহমেদ, শিক্ষিকা মনোয়ারা বেগম, স্থানীয় জহিরুল কাইয়ুম চৌধুরী। এসময় বক্তারা বলেন, যারা ইসলামি শিক্ষা পছন্দ করেনা, যারা নবী রাসূলের সন্নত পছন্দ করেনা তারা-ই মাদ্রাসা শিক্ষার্থীদের পরিবহন করা বাসে আগুন দিয়েছে। তারা শিগগিরই দূর্বৃত্তদের গ্রেফতার করতে প্রশাসনের নিকট দাবি জানান। 

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

চৌদ্দগ্রামে গভীর রাতে মাদ্রাসার বাসে আগুন ‎প্রতিবাদে এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

‎কুমিল্লার চৌদ্দগ্রামে গভীর রাতে মাদ্রাসার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা সিদ্দিকা(রা) মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে। এর প্রতিবাদে সোমবার দুপুরে নানকরা-তারাশাইল সড়কে মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসি।

‎‎মাদ্রাসার প্রতিষ্ঠাতা মজিবর রহমান ভুঁইয়া জানান,  রাতে দুর্বৃত্তরা বাসে আগুন দিলে নাইট গার্ড ও এলাকাবাসীর সহযোগিতায় আগুণ নিয়ন্ত্রণে আনা হয়। গত কিছুদিন আগেও এই বাসটির ব্যাটারী চুরি করে নিয়ে যায়।

‎‎মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদ্রাসা কো-অর্ডিনেটর মাও: আবুল কাশেম, তত্বাবধায়ক আবু ইউসুফ, ইসলামী ব্যাংকের সাবেক ম্যানেজার হাবিবুর রহমান, মাদ্রাসার শিক্ষক মাও: মনির আহমেদ, শিক্ষিকা মনোয়ারা বেগম, স্থানীয় জহিরুল কাইয়ুম চৌধুরী। এসময় বক্তারা বলেন, যারা ইসলামি শিক্ষা পছন্দ করেনা, যারা নবী রাসূলের সন্নত পছন্দ করেনা তারা-ই মাদ্রাসা শিক্ষার্থীদের পরিবহন করা বাসে আগুন দিয়েছে। তারা শিগগিরই দূর্বৃত্তদের গ্রেফতার করতে প্রশাসনের নিকট দাবি জানান। 

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত