ঢাকা    শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
সবুজ পত্র

লাকসামে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

সেনা বাহিনীর উদ্যোগে কুমিল্লার লাকসামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর)সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের আয়োজনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

১২ জন চিকিৎসকের সমন্বয়ে পরিচালিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চর্মরোগ, ডায়াবেটিকস, রক্তচাপ, গ্যাস্ট্রিক, শিশু ও নারীস্বাস্থ্যসহ নানা রোগের চিকিৎসা প্রদান করা হয়। এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ এবং শিশুসহ এক হাজার ৩২৫ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবাসহ ওষুধ প্রদান করা হয়েছে।

সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের সাধারণ মানুষের পাশে রয়েছে। জনস্বাস্থ্যের উন্নয়নে এবং সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা নিশ্চিত করতেই এ ধরনের ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”

লাকসাম উপজেলায় দায়িত্বরত ৩৩ পদাতিক ডিভিশনের এডিএমএস কর্ণেল জাফরান জানান, ৩৩ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে কমান্ডিং অফিসার মেজর জেনারেল মো. নাজিমুদ্দৌলা'র নির্দেশনায় এবং মাননীয় সেনা প্রধানের প্রত্যক্ষ গাইডলাইন ফলো করে দেশের দুঃস্থ ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদানের লক্ষো এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন। বাংলাদেশ সেনাবাহিনী এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন।

নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন হেলাল বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এতে সাধারণ মানুষ সহজেই বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং ওষুধ পেয়ে ভীষণ উপকৃত হয়েছেন। এ ছাড়াও এমন মানবিক কাজে আমাদের বিদ্যালয় ব্যবহার করার আমরা অনেক গর্বিত।

চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা শ্যামলা বেগম বলেন, বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। নিয়মিত এমন ক্যাম্প হলে গরিব মানুষের অনেক উপকার হবে।

মেডিক্যাল ক্যাম্পে দায়িত্বরত একজন চিকিৎসক জানান, সকাল থেকেই বিপুল সংখ্যক রোগী আসতে শুরু করে। সাধারণ রোগের পাশাপাশি জটিল কিছু রোগের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় একাধিক ব্যক্তি সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতে আরও অধিক সংখ্যক এলাকায় এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়াজন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় লোকজন।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

লাকসামে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত