ঢাকা    শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
সবুজ পত্র

লাকসাম প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: আলোচনা সভা, মিলাদ, র‌্যালি ও কেক কাটা

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

লাকসাম প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: আলোচনা সভা, মিলাদ, র‌্যালি ও কেক কাটা

লাকসাম প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল, র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল ৩টায় লাকসাম প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা। তিনি বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। লাকসামের সাংবাদিকরা দীর্ঘ ৪০ বছর ধরে এলাকার সত্য তুলে ধরে সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আগামী দিনেও পেশাগত দায়িত্বশীলতা ও নৈতিকতার সাথে কাজ করে যাবেন—এমনটাই প্রত্যাশা।”

সভায় আরও বক্তব্য রাখেন: প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস বলেন,

“লাকসাম প্রেসক্লাব প্রতিষ্ঠার পর চার দশক পার হলেও সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ। আমরা ঐক্যবদ্ধ থেকে পেশাদারিত্ব ধরে রাখতে চাই।”

প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুজিবুর রহমান দুলাল বলেন,

“লাকসাম প্রেসক্লাবের যাত্রা ছিল সংগ্রামের। আজকের এই শক্ত অবস্থান গড়ে উঠেছে প্রবীণ সাংবাদিকদের শ্রম ও নতুনদের উৎসাহে।”

উপদেষ্টা, বিশিষ্ট কলামিস্ট এম এস দোহা বলেন, “বর্তমানে যে সব খবর মূলধারার মিডিয়া তুলে ধরতে পারছে না, তা সোশ্যাল মিডিয়া তুলে ধরছে। নতুন মিডিয়া গণমাধ্যমকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে—এ বাস্তবতা মেনে নিয়ে সাংবাদিকদের আরও দক্ষ হতে হবে।”

সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ বলেন, আমরা সিনিয়রদের পরামর্শ নিয়ে সংগঠন এগিয়ে নিবো এবং প্রেসক্লাবককে একটি মানবিক সংগঠন হিসেবে গড়ে তুলবো।

সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা, লাকসাম প্রেসক্লাবের প্রচার সম্পাদক শাহ নুরুল আলম, দপ্তর সম্পাদক চন্দন সাহা, অর্থ সম্পাদক হামিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক  নাজমুল হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জি.এম.এস রুবেল এবং ক্রীড়া সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক খলিলুর রহমান, জামাল উদ্দিন স্বপন, মনির হোসেন, সাইফুল ইসলাম, আনোয়ারুল আজীম, নাজমুল ইসলাম, নাঙ্গলকোট প্রেসক্লাবের সদস্য সোহরাব হোসেন, আজিম উল্যাহ হানিফ। এছাড়া লাকসাম সাংস্কৃতিক জোটের নেতা অধ্যাপক মোজাম্মেল হোসেন পেয়ার, রাকিব হোসেন উপস্থিত ছিলেন।

মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, এরপর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং শেষে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে কেক কাটার মধ্য দিয়ে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন হয়।

বিষয় : মিডিয়া

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

লাকসাম প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: আলোচনা সভা, মিলাদ, র‌্যালি ও কেক কাটা

প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত