ঢাকা    শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
সবুজ পত্র

লালমাইয়ে বোরো মৌসুমে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও বিতরণ

'কৃষিই সমৃদ্ধি' এই স্লোগানে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচীর আওতায় কুমিল্লার লালমাই উপজেলায় রবি মৌসুমে বোরো উফশী ও হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।  ১ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা। উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগমের সভাপতিত্বে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহীন ও বিভিন্ন ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান জানান, "লালমাই উপজেলায় উফশী ধান প্রণোদনার আওতায় এবছর ৪৫০জন কৃষককে সহায়তা দেওয়া হচ্ছে। প্রতিজন কৃষক ৫ কেজি উফশী ধানের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার পাচ্ছেন। তাছাড়া ৬০০ জন কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ প্রদান করা হবে।"

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

লালমাইয়ে বোরো মৌসুমে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও বিতরণ

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

featured Image

'কৃষিই সমৃদ্ধি' এই স্লোগানে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচীর আওতায় কুমিল্লার লালমাই উপজেলায় রবি মৌসুমে বোরো উফশী ও হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।  ১ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা। উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগমের সভাপতিত্বে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহীন ও বিভিন্ন ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান জানান, "লালমাই উপজেলায় উফশী ধান প্রণোদনার আওতায় এবছর ৪৫০জন কৃষককে সহায়তা দেওয়া হচ্ছে। প্রতিজন কৃষক ৫ কেজি উফশী ধানের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার পাচ্ছেন। তাছাড়া ৬০০ জন কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ প্রদান করা হবে।"

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত