ঢাকা    শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
সবুজ পত্র

চৌদ্দগ্রামে মোবাইল আসক্তি ও মাদক থেকে ফেরাতে সাইকেল ও এলইডি কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে উৎসুক মানুষের ভীড়

কুমিল্লার চৌদ্দগ্রামে যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদক থেকে ফেরাতে কালিকাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে আয়োজিত সাইকেল ও এলইডি কাপ মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলায় প্রতিদ্বন্দিতা করে নুর স্পোর্টস ফাইটার খিল পাড়া ও ধলুয়া বন্ধু মহল। খেলায় ধলুয়া বন্ধু মহলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নুর স্পোর্টস ফাইটার খিলপাড়া। সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান। 

চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক জিএস খলিলুর রহমান মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মুহাম্মদ বেলাল হোসাইন, কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রুহুল আমিন, ঢাকা মহানগর কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান ভুঁইয়া, ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার তৌহিদুর ইসলাম মজুমদার, কালিকাপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম, ফেনী সিটি কলেজ ও কুমিল্লা মহানগর কলেজের চেয়ারম্যান শহিদুল ইসলাম জিয়া, বিশিষ্ট সমাজে সেবক ও ক্রীড়ানুরাগী সাইফুল ইসলাম খোকন, ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান ইউনুছ, কুমিল্লা দক্ষিণ জেলা আদর্শ শিক্ষা ফেডারেশনের সভাপতি মাষ্টার কফিল উদ্দিন, ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য অহিদুর রহমান শামু, বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়ানুরাগী শাহজাহান মজুমদার, ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন।

কালিকাপুর ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী কামরুজ্জামান নোমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কালিকাপুর ইউনিয়নের সামাজিক, রাজনৈতিক ও এলাকার বিপুল সংখ্যক খেলা প্রেমিক মানুষ। খেলায় সার্বিক সহযোগিতা করেন কালিকাপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী সাইফুল ইসলাম মজুমদার ও কালিকাপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ফরিদুজ্জামান রুবেল। অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন দল নুর স্পোর্টস ফাইটার খিলপাড়ার খেলোয়াড়দের হাতে ট্রপি তুলে দেন অতিথিবৃন্দ।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

চৌদ্দগ্রামে মোবাইল আসক্তি ও মাদক থেকে ফেরাতে সাইকেল ও এলইডি কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে উৎসুক মানুষের ভীড়

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

featured Image

কুমিল্লার চৌদ্দগ্রামে যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদক থেকে ফেরাতে কালিকাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে আয়োজিত সাইকেল ও এলইডি কাপ মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলায় প্রতিদ্বন্দিতা করে নুর স্পোর্টস ফাইটার খিল পাড়া ও ধলুয়া বন্ধু মহল। খেলায় ধলুয়া বন্ধু মহলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নুর স্পোর্টস ফাইটার খিলপাড়া। সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান। 

চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক জিএস খলিলুর রহমান মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মুহাম্মদ বেলাল হোসাইন, কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রুহুল আমিন, ঢাকা মহানগর কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান ভুঁইয়া, ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার তৌহিদুর ইসলাম মজুমদার, কালিকাপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম, ফেনী সিটি কলেজ ও কুমিল্লা মহানগর কলেজের চেয়ারম্যান শহিদুল ইসলাম জিয়া, বিশিষ্ট সমাজে সেবক ও ক্রীড়ানুরাগী সাইফুল ইসলাম খোকন, ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান ইউনুছ, কুমিল্লা দক্ষিণ জেলা আদর্শ শিক্ষা ফেডারেশনের সভাপতি মাষ্টার কফিল উদ্দিন, ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য অহিদুর রহমান শামু, বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়ানুরাগী শাহজাহান মজুমদার, ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন।

কালিকাপুর ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী কামরুজ্জামান নোমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কালিকাপুর ইউনিয়নের সামাজিক, রাজনৈতিক ও এলাকার বিপুল সংখ্যক খেলা প্রেমিক মানুষ। খেলায় সার্বিক সহযোগিতা করেন কালিকাপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী সাইফুল ইসলাম মজুমদার ও কালিকাপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ফরিদুজ্জামান রুবেল। অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন দল নুর স্পোর্টস ফাইটার খিলপাড়ার খেলোয়াড়দের হাতে ট্রপি তুলে দেন অতিথিবৃন্দ।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত