ঢাকা    শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
সবুজ পত্র

নাঙ্গলকোটে মহিয়সী নারী ডাঃ যোবায়দা হান্নানের মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও চক্ষু শিবির অনুষ্ঠিত

নাঙ্গলকোটের ডাঃ যোবায়দা হান্নান হাইস্কুল এন্ড কলেজের আয়োজনে মহিয়সী নারী ডাঃ যোবায়দা হান্নান এর ১৪তম  মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শনিবার দিনব্যাপি আলোচনা সভা, দোয়া ওচক্ষু শিবিরের আয়োজন করা হয়। ডাঃ যোবায়দা হান্নান হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রূপসানা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সভাপতি এ্যাডভোকেট  আ হ ম তাইফুর আলম, সহ-সভাপতি সাংবাদিক আবুল হাসনাত বাবুল, সাধারণ সম্পাদক ডাঃ এ কে এম আবদুস সেলিম, কোষাধ্যক্ষ সাংবাদিক অশোক বড়–য়া, ডাঃ যোবায়দা হান্নান ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ আবদুল হালিম, পেড়িয়া ইউনিয়ন বিএনপির উপদেষ্টা এ বি এম আবুল কাশেম চেয়ারম্যান, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এ কে এম সায়েম মজুমদার শিপু, নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য খাঁন মোবারক। বক্তব্য রাখেন, ডাঃ যোবায়দা হান্নান হাইস্কুল এন্ড কলেজ সহকারি অধ্যাপক মোঃ শাহজাহান, মশিউর রহমান সুমন। এসময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মাজহারুল ইসলাম ছুপু, পেড়িয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল বশর, পেড়িয়া ইউনিয়ন যুবদল নেতা মিজানুর রহমান, পেড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহবায়ক মাহমুদ, সদস্য সচিব সরদার মাহফুজ আলম, যুবদল নেতা হাজী মাহবুবুল, ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবদুল মোতালেব, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম মনছুর ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল কাদেরসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। মহিয়সী নারী ডাঃ যোবায়দা হান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপি ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নাঙ্গলকোটে মহিয়সী নারী ডাঃ যোবায়দা হান্নানের মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও চক্ষু শিবির অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

featured Image

নাঙ্গলকোটের ডাঃ যোবায়দা হান্নান হাইস্কুল এন্ড কলেজের আয়োজনে মহিয়সী নারী ডাঃ যোবায়দা হান্নান এর ১৪তম  মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শনিবার দিনব্যাপি আলোচনা সভা, দোয়া ওচক্ষু শিবিরের আয়োজন করা হয়। ডাঃ যোবায়দা হান্নান হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রূপসানা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সভাপতি এ্যাডভোকেট  আ হ ম তাইফুর আলম, সহ-সভাপতি সাংবাদিক আবুল হাসনাত বাবুল, সাধারণ সম্পাদক ডাঃ এ কে এম আবদুস সেলিম, কোষাধ্যক্ষ সাংবাদিক অশোক বড়–য়া, ডাঃ যোবায়দা হান্নান ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ আবদুল হালিম, পেড়িয়া ইউনিয়ন বিএনপির উপদেষ্টা এ বি এম আবুল কাশেম চেয়ারম্যান, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এ কে এম সায়েম মজুমদার শিপু, নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য খাঁন মোবারক। বক্তব্য রাখেন, ডাঃ যোবায়দা হান্নান হাইস্কুল এন্ড কলেজ সহকারি অধ্যাপক মোঃ শাহজাহান, মশিউর রহমান সুমন। এসময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মাজহারুল ইসলাম ছুপু, পেড়িয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল বশর, পেড়িয়া ইউনিয়ন যুবদল নেতা মিজানুর রহমান, পেড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহবায়ক মাহমুদ, সদস্য সচিব সরদার মাহফুজ আলম, যুবদল নেতা হাজী মাহবুবুল, ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবদুল মোতালেব, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম মনছুর ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল কাদেরসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। মহিয়সী নারী ডাঃ যোবায়দা হান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপি ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত