নাঙ্গলকোট উপজেলাট বাহুড়া দারুল আরকাম মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বালিকা শাখার উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ মুনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোড্ডা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার, বিশিষ্ট রাজনীতিবিদ ডাক্তার শাহজাহান মজুমদার, মাওঃ ফয়েজ উল্লাহ পাটোয়ারী,অভিভাবক সদস্য মাস্টার দেলোয়ার হোসেন, নির্বাহী পরিচালক মাওলানা কামাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ মোহাম্মদ জাকির হোসেন আমিন, নির্বাহী পরিচালক মোহাম্মদ আবু জাফার, মাস্টার আলী আশরাফ খান সহ শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোচক গন বক্তব্যে বলেন, নৈতিক ও আধুনিক মানসম্মত শিক্ষার প্রসারে দারুল আরকাম মাদ্রাসা অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
নতুন বালিকা শাখা উদ্বোধনের মধ্য দিয়ে এ শিক্ষাপ্রতিষ্ঠান আরও এক ধাপ এগিয়ে গেল। দোয়া-মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘটে। পরে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। নতুন বালিকা শাখার উদ্বোধনকে ঘিরে পুরো মাদ্রাসা প্রাঙ্গণে ছিল আনন্দমুখর পরিবেশ। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন