লাকসাম উপজেলা মডেল সমজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন। লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানার সভাপতিত্বে উদ্বোধন কালে উপস্থিত ছিলেন প্রজেক্ট ড্রাইরেক্টর, কুমিল্লা জেলার এডিসি শিক্ষা, গণপূর্ত অধিদপ্তরের ইঞ্জিনিয়ার, লাকসাম উপজেলা সহকারী কমিশনার ভূমি মিলন চাকমা সহ জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উদ্বোধন পরবর্তী আলোচনায় প্রধান অতিথি ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেন, ইসলাম হচ্ছে সম্প্রীতির ধর্ম, আমরা মুসলমানগণ সকল ভেদাভেদ ভুলে আমাদের মাতৃভূমিকে আত্মনির্ভরশীল করার জন্য এগিয়ে যেতে হবে। সরকার প্রত্যেক উপজেলার ১টি করে মডেল মসজিদ নির্মান করেছেন। এই গুলোকে রক্ষনাবেক্ষন করা স্থানীয় মুসল্লিদের দায়িত্ব। আমি সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের কে নির্দেশ দিয়ে রেখেছি যে, মডেল মসজিদের বিষয়ে কোন প্রকার দুর্নীতি ও অবহেলা ফেলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করবো। উপদেষ্টা লাকসামে আসার পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান, লাকসাম উপজেলা নির্বাহী অফিসারসহ উপজেলা পর্যায়ের অফিসার বৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন মডেল মসজিদের দায়িত্ব প্রাপ্ত মাও: মোঃ মনির হোসেন।

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন