ঢাকা    শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
সবুজ পত্র

সাহিত্য

বিজয় দিবসের প্রভাতে লাকসাম বাতাখালী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ব্যাতিক্রমধর্মী আয়োজন

মহান বিজয় দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে লাকসাম বাতাখালী হাফিজিয়া মাদ্রাসা। প্রতিবছরের ন্যায় এবারও দিনটি উপলক্ষে কোরআন তেলাওয়াত, আজান ও ইসলামী সংগীত পরিবেশন বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক আব্দুল কুদ্দুসের সভাপতিতৃবে ১৬ ডিসেম্বর ২০২৫ সকাল ৯টায় রেজিষ্ট্রেশন ও উদ্ধোধনী রাউন্ডে  বিচারক মন্ডলীর ৩ সদস্য গাজীমুড়া আলিয়া মাদ্রাসা মুহাদ্দিস মাওলানা মোঃ আবদুল হালিম, হেফাজত ইসলামীর লাকসাম উপজেলা সভাপতি মুফতি আবু ইউসুফ ও বিশিষ্ট  শিল্পী ওমর হোসাইন প্রতিযোগিতার নিয়মাবলি উপস্থাপন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন লাকসাম পৌরসভা শাখার  সভাপতি বেলাল রহমান মজুমদার,বিশেষ অতিথি ছিলেন লাকসাম পৌরসভা   বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফারুক হোসেন , লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক  আাজাদ হোসেন, মো :তাজুল ইসলাম, ডেন্টাল সার্জন মাঈনুদ্দিন খন্দকার প্রমুখ

বিজয় দিবসের প্রভাতে লাকসাম বাতাখালী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ব্যাতিক্রমধর্মী আয়োজন