ঢাকা    শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
সবুজ পত্র

শোক সংবাদ

নাঙ্গলকোটে ওলামা দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় কোরআন তেলাওয়াত

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূইয়ার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মুনাজাত ৩১ ডিসেম্বর বুধবারে নাঙ্গলকোট উপজেলা বিএনপি'র কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দল নাঙ্গলকোট উপজেলার সদস্য সচিব মাওলানা নাজমুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক হাফেজ পেয়ার আহমদ, পৌরসভা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আব্দুল বাতেন মাসুদ, মাওলানা নাজিম উদ্দিন সহ উপজেলা ও পৌরসভার সকল নেতৃবৃন্দ।

নাঙ্গলকোটে ওলামা দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় কোরআন তেলাওয়াত