ঢাকা    শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
সবুজ পত্র

বরুড়া উপজেলা

বরুড়ায় খারুল দাখিল মাদ্রাসায় বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান

কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় কৃষ্ণপুর খারুল দাখিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ এর উদ্যোগে,  বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।প্রাথমিক পঞ্চম শ্রেণি অষ্টম শ্রেণি ও দশম শ্রেণী   শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বৃত্তি পরীক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান বরুড়ায় কৃষ্ণপুর খারুল দাখিল মাদ্রাসায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১৭০ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। যাচাই-বাছাই ও ফলাফল বিশ্লেষণের পর মেধা ও কৃতিত্বের ভিত্তিতে শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষা অনুরাগী প্রফেসর মিজানুর রহমান। গুলশান গুলশান রাজস্ব সার্কেল ( কানুনগো) ঢাকা মোঃ আতাউল হক। সহকারি প্রকৌশলী বিআইডব্লিউটিএ মোঃ আলিম হোসেন। তরুণ উদ্যোগক্তা ও আইনজীবী বরুড়া আড্ডা গ্রামের কৃতি সন্তান মোঃ মামুন হোসেন। সাংবাদিক ও শিক্ষা অনুরাগী কৃষ্ণপুর গ্রামের কৃতি সন্তান মোঃ আবুল হোসেন সাজু। বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষা অনুরাগী কৃষ্ণপুর গ্রামের মোঃ শহিদুল আলম সেলিম পাটোয়ারী। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ঢাকা মোঃ  শহিদ  উল্লাহ। বিশিষ্ট সমাজসেবক খারল গ্রামের কৃতি সন্তান মোঃ মনিরুল ইসলাম। বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাঅনুরাগী শোলা ষোলাপুকুরিয়া মোঃ আব্দুস সোবাহান সুমন। ১২ নং আড্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর উল্লাহ চৌধুরী। বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আড্ডা গ্রামের কৃতি সন্তান মাওলানা মোঃ আবুল কাশেম। বিশিষ্ট সমাজ সেবক কৃষ্ণপুর গ্রামের কৃতি সন্তান জাহাঙ্গীর হোসেন মিয়াজী।  ১ নং ওয়ার্ড কৃষ্ণপুর গ্রামের সাবেক মেম্বার মোঃ সহিদ উল্লাহ মিয়াজি।আরো উপস্থিত ছিলেন কৃষ্ণপুর খারুল দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদে এর সভাপতি মাওলানা আব্দুল্লাহ মিয়াজী। সহঃসভাপতি মুফতি মাসুদ আলম ফরাজী।  সহঃ সভাপতি মুফতি ওমর ফারুক সাহজী। সহ-সভাপতি আক্তার হোসেন। সাধারণ সম্পাদক মোঃ ইসহাক হোসেন। সহ-সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার হোসেন। সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আনিছ। সহ-সাধারণ সম্পাদক আবু ইউসুফ। কোষাধক্ষ্য ফরহাদ হোসেন। দপ্তর সম্পাদক আরিফ হোসেন। প্রচার সম্পাদক কুতুবউদ্দিন রাসেল। আপ্যায়ন বিষয়ক সম্পাদক মানিক হোসেন।সদস্য ফারুক হোসেন। সদস্য জিয়া পাটোয়ারী।পরীক্ষা নিয়ন্ত্রক ফরহাদ হোসেন।পৃষ্ঠপোষক F N এ্যালাইন্স, মইনুদ্দিন, তাসনিয়া জুয়েলার্স রুবেল হোসেন। ইকবাল মিয়াজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষ্ণপুর খারুল দাখিল মাদ্রাসার সুপার মোঃ সলিম উল্লাহ্ মিয়াজী।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা  মোঃ জামাল হোসেন শাহজী। প্রধান অতিথির বক্তব্য বলেন, “এই আয়োজনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করা ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা।”অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের অংশগ্রহণে ধর্মীয় ভাবগাম্ভীর্যে হাম-নাত এবং আবেগঘন পরিবেশে দেশাত্মবোধক গান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।অনুষ্ঠানে বক্তারা বলেন,“শুধু ভালো ফল করলেই নয়, নৈতিকতা, দেশপ্রেম ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার মধ্যেই শিক্ষার আসল সাফল্য নিহিত। কৃষ্ণপুর খারুল দাখিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ভবিষ্যতেও এই ধরনের শিক্ষাবান্ধব কর্মসূচি অব্যাহত রাখবে।”অনুষ্ঠানের শেষপর্বে বিজয়ী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক, সনদপত্র ও সম্মাননা স্মারক ক্রেস্ট  তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও অভিভাবকদের সন্তুষ্টির মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

বরুড়ায় খারুল দাখিল মাদ্রাসায় বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান