লাকসাম দৌলতগঞ্জ বাজারের জুবলী অয়েল মিলের গলি (জুবলী মার্কেট) এর মুখ দখল করে রাখার কারণে ক্রেতাগণ মার্কেটে যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছে। এ কারণে মার্কেটের ভিতরে যেসব দোকান আছে ওই ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। সূত্র মতে উক্ত মার্কেটের পশ্চিম পাশে ব্যাংক রোড এবং পূর্ব পাশে লাকসাম নোয়াখালী রেল সড়কের পাশে নির্মিত পৌরসভার সড়ক। উক্ত দুই সড়কেই ব্যাপক জন চলাচল রয়েছে। মার্কেটের ভিতরে ১০/১৫ জন মালিকের প্রায় ৩৫/৪০ টা দোকান রয়েছে। মার্কেটের মুখপাত দখলে থাকার কারণে ক্রেতাগণ ভিড় এড়াতে এই মার্কেটে না গিয়ে অন্যত্র চলে যায়। এতেকরে মার্কেটের ভিতরের ব্যবসায়ীরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উক্ত মার্কেটের মুখপাত দখলমুক্ত করা এখন সময়ের দাবি। এব্যাপারে দখলকারী ব্যবসায়ীদের আন্তরিকতা এবং প্রশাসনের সহযোগিতা একান্ত কামনা করা হয়েছে।