প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
নাঙ্গলকোটে মারকাযুল কোরআন মডেল নুরানী মাদ্রাসার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশা
নাঙ্গলকোট প্রতিনিধি ||
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া মারকাযুল কোরআন মডেল নুরানী মাদ্রাসার ২০২৬ সালের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২১ নভেম্বর) সকালে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা রফিকুল ইসলাম।মাদ্রাসা মুহতামিম মাওলানা সরওয়ার হোসেন আশিকী'র সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি'র বক্তব্য রাখেন, পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী, চেয়ারম্যান পদপ্রার্থী আবু বাহার মজুমদার, মাধবপুর দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আবু বকর সিদ্দিক, পেরিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক, পেরিয়া বাজার জামে মসজিদ খতিব মাওলানা শিবলী নোমানী, পেরিয়া মাদ্রাসাতুল বানাত মহিলা আলিম মাদ্রাসা অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ নুরুন্নবী, সমাজসেবক প্রফেসর শাহজাহান, মাদ্রাসা সহ-সভাপতি আমিনুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা সেক্রেটারি সাইফুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, সমাজসেবক আব্দুস সাত্তার-সহ মাদ্রাসা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।অনুষ্ঠানে ২০২৫/২৬সালের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। পরে পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের কল্যাণ, উজ্জ্বল ভবিষ্যৎ ও মাদ্রাসার সার্বিক উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।মুনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ নুরুন্নবী।বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার সমন্বয় একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ, ধর্মীয় অনুশাসন, সততা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চা গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে নুরানী মাদ্রাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সুশিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্তানদের নিয়মিত পড়াশোনার খোঁজখবর নেওয়া, ভালো কাজের প্রতি উৎসাহিত করা এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার মাধ্যমে একটি সুন্দর প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত