প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
নাঙ্গলকোটে ভয়ভীতি দেখিয়ে কাজীর পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগা
নাঙ্গলকোট প্রতিনিধি ||
(বহিষ্কৃত জামায়াত নেতা ও প্রেসক্লাবের তিন সদস্যের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ, বক্তব্য পাওয়া যায়নি)কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের নিকাহ রেজিস্টার কাজী শাকের এর ছেলে সহকারী রেজিস্টার কাজী এসএম খালেদের পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে কথিত কয়েক সাংবাদিক ও শিক্ষকের বিরুদ্ধে। গত ১৫ নভেম্বর এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাংবাদিক সমাজ ও জনসমাজে চাঞ্চল্য সৃষ্টিসহ নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এতে সর্বমহলে ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে সাংবাদিক সমাজের।জানা যায়, গত ১৪ নভেম্বর মৌকরা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের এক যুবকের সঙ্গে সিরাজগঞ্জের এক তরুণী প্রেমের সম্পর্কের জেরে বাড়ী থেকে পালিয়ে এসে বক্সগঞ্জ ইউনিয়নের নিকাহ রেজিস্টার কাজী শাকের এর পুত্র সহকারী রেজিস্টার কাজী এসএম খালেদের কাছে আসেন। কাজী তাঁদের বিয়ের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন সহ প্রয়োজনীয় লেখালেখি সম্পন্ন করেন।এদিকে তরুণীর বাবা সিরাজগঞ্জের নিজ এলাকার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পরিপ্রেক্ষিতে থানা পুলিশ তরুণীকে উদ্ধার করে নিজ পরিবারের কাছে হস্তান্তর করে। এবং এ ঘটনায় ১৫ নভেম্বর ভোর ৫টার দিকে পুলিশ কাজী এসএম খালেদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন। পরে দেন দরবারের এক পর্যায়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।এ ঘটনার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা ও আইটপাড়া আজিজিয়া আলিম মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম, নাঙ্গলকোট প্রেসক্লাবের স্বঘোষিত সভাপতি মাঈন উদ্দিন দুলাল, প্রেসক্লাবের সদস্য রাশেদ হোসাইন ও নাঙ্গলকোট মাদ্রাসার শিক্ষক কথিত সাংবাদিক তোহা হাসান ভূঁইয়া স্বাধীনসহ কয়েকজন অভিযুক্ত কাজী পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়। একপর্যায়ে তারা ভয়ভীতি ও চাপ প্রয়োগ করে কাজীর পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে। টাকা আদায়ের অভিযোগের সত্যতা ও এর পেছনের উদ্দেশ্য জানতে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত