প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
নাঙ্গলকোটে টিপু হিয়াজীর বিতর্কিত ধর্মীয় বক্তব্যের প্রতিবাদে ইউএনওর কাছে স্মারকলিপিা
নাঙ্গলকোট প্রতিনিধি ||
কুমিল্লার নাঙ্গলকোটে গোলাম মইন উদ্দিন টিপু হিয়াজীর কথিত বিতর্কিত ধর্মীয় বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হানের কাছে স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন ইসলামী সংগঠন ও ওলামা-মাশায়েখের নেতারা। স্মারকলিপিতে অভিযোগ করা হয়, গোলাম মইন উদ্দিন টিপু হিয়াজী দীর্ঘদিন ধরে ইসলামী আকিদা ও মৌলিক ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী বক্তব্য প্রচার করে আসছেন। তাঁর বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডকে কেন্দ্র করে ধর্মীয় বিভ্রান্তি, জনমনে অসন্তোষ এবং সামাজিক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়।স্মারকলিপিতে তাঁর নামে প্রচারিত ১৬টি কথিত বিতর্কিত বক্তব্য তুলে ধরে সেগুলোর বিষয়ে তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে অভিযোগগুলোর সত্যতা যাচাই করে আইনবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা কওমী সংগঠনের মাওলানা ইয়াকুব ও মুফতি সাজ্জাদ হোসাইন রাহাত, উপজেলা হেফাজতে ইসলামের মাওলানা নুরুল আমীন ও মাওলানা মোছলেহ উদ্দিন মোবারকপুরী, খেলাফত মজলিসের মাওলানা খালেদ সাইফুল্লাহ ও মাওলানা রহমতুল্লাহ, গণিতশিখুনবাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আবদুল কাদের ও মাওলানা বেলায়েত, ইসলামী আন্দোলনের হাফেজ শহীদুল্লাহ ও মাওলানা বাকি বিল্লাহ, জমিয়তে হিজবুল্লাহর মাওলানা ওবাইদুল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মাওলানা নেছার উদ্দিন এবং মুসলিম ঐক্য পরিষদের হাফেজ ইয়াকুব। স্মারকলিপিতে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত