প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
রাষ্ট্রপতি ৯ জানুয়ারী কুমিল্লায় আসছেনা
নিজস্ব প্রতিবেদক ||
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৯ জানুয়ারী কুমিল্লা আসছেন। গতকাল ১০ নভেম্বর কুমিল্লা -৬ আসনের সংসদ সদস্য, মুক্তিযুদ্ধ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটি সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বংগভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে এই সফরসূচি চুড়ান্ত করেন। যা ইতিপুর্বে আগামী ২৮ নভেম্বর ২০২৬ খসড়া সফর সূচী হিসেবে অন্তর্ভুক্ত ছিলো।উল্লেখ্য, কুমিল্লা টাউন হলে ৯ জানুয়ারী অনুষ্ঠিতব্য নারী শিক্ষার অগ্রদূত নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী ও ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মরণ উৎসব প্রধান অতিথি হিসেবে যোগদান করতে রাষ্ট্রপতির এই সফরসূচি। রাষ্ট্রপতি সাথে সাক্ষাৎকালে মনিরুল হক চৌধুরীর সাথে তার সুযোগ্য কন্যা, পিএসসি’র সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চৌধুরী সায়মা ফেরদৌস উপস্হিত ছিলেন।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত